খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসকরা আজ সন্ধ্যায় জরুরি এক ব্রিফিংয়ে বলেছেন, খালেদা জিয়ার বর্তমান অবস্থা নিয়ে আমরা খুব অসহায় বোধ করছি। ওনার সিরিয়াস বিষয়টা আমরা পরিবারকে জানিয়েছি। আপনারা যত দ্রুত পারেন তাকে দেশের বাইরে নেয়ার ব্যবস্থা করেন। কারণ টানা তিনদিন ওনার ব্লিডিং হয়েছে। এখন একটা পর্যায়ে ব্লিডিংটা বন্ধ আছে।
শঙ্কা প্রকাশ করে চিকিৎসকরা বলেন, খালেদা জিয়ার ব্লিডিং আবার হতে পারে এটাই স্বাভাবিক। ওনার যে পরিস্থিতি রয়েছে হওয়ার ইঙ্গিতই বহন করে। চলমান পরিস্থিতি নিয়ে আমরা অসহায় বোধ করছি। কারণ ওনার থার্ড টাইম ব্লিডিং হয়েছে। ডায়াবেটিস, লিভারসহ সমস্যাগুলি নিয়ে এরপর ব্লিডিং হলে মারাত্মক ঝুঁকিতে পড়বে, বিষয়টা আমরা হাসপাতাল কর্তৃপক্ষসহ পরিবারকে জানিয়েছি।
তাঁরা আরো বলেন, একটা সময় আসতে পারে একটা টাইম আসতে পারে তাঁকে আর স্থানান্তরিত করাও যাবে না। কারণ এর আগে ম্যাডামের ব্লিডিং বন্ধ হচ্ছিল না টানা তিনদিন। তাই এতোদিন আমরা আপনাদের সামনে আসতে পারিনি। ম্যাডাম অনুমতি দিয়েছেন, তা নিয়েই আজ এসেছি।
চিকিৎসকরা বলেন, চার মাস আগে বিদেশ গেলে এই ব্লিডিং হতো না। পরিবারকে রিক্স বলেছি, ভয়ের বিষয়টা চিকিৎসক হিসেবে স্পষ্ট বলতে পারি না। কারণ ওনার লিভার প্রায় তছনছ হয়ে গেছে।
More Stories
দেড়যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে কুচকাওয়াজ, থাকবে সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা প্রদর্শনী
দীর্ঘ দেড়যুগ পর আবারও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ফিরছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেনা, নৌ ও বিমান বাহিনীর...
বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানালো মার্কিন দূতাবাস
যুক্তরাষ্ট্রের সরকারি কল্যাণ সুবিধা ব্যবহারের হার বেশির কারণে বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান স্থগিত করেছে দেশটি। সোমবার (২৩ মার্চ)...
আল-আকসায় প্রবেশে ইসরায়েলের বাধা, ফটকেই ঈদের নামাজ আদায় ফিলিস্তিনিদের
পবিত্র আল-আকসা মসজিদে ফিলিস্তিনিদের ঈদের নামাজ আদায়ে বাধা দিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। প্রধান ফটকগুলো বন্ধ করে দেওয়ায় শত শত মুসল্লি...
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছা বার্তায় তিনি...
ভেদাভেদ ভুলে ঈদের আনন্দে শামিল হওয়ার আহ্বান নাহিদ ইসলামের
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সব ভেদাভেদ ভুলে আনন্দ উৎসবে মেতে উঠতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (১৯ মার্চ)...
বাহরাইন থেকে চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বাহরাইন থেকে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি। শুক্রবার (২০ মার্চ) বিশেষ চার্টার্ড ফ্লাইটে তারা দেশের উদ্দেশে...
