করোনার নতুন ধরন ওমিক্রনের সংক্রমণ মোকাবিলায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। এক ঘোষণায় নিউইয়র্ক গভর্নর ক্যাথি হোছুল জানান, আগামী ৩ ডিসেম্বর থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত জরুরি অবস্থা কার্যকর থাকবে। মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।
গভর্নর ক্যাথি হোছুল বলেন, করোনার উদ্বেগজনক ভ্যারিয়েন্ট ওমিক্রন নিউইয়র্কে এখনও শনাক্ত হয়নি। তবে সংক্রমণ এড়াতেই আগাম ব্যবস্থা হিসেবে এই কঠিন পদক্ষেপ নিতে হয়েছে। নতুন স্ট্রেইন ইতোমধ্যে বেলজিয়াম, যুক্তরাজ্যসহ একাধিক দেশে পৌঁছে গেছে। এটি আসছে।
নিউ ইয়র্কের হাসপাতালগুলোতে ভর্তি গুরুতর অসুস্থ নয় এমন লোকজনদের যাচাই বাছাই করে ফিরিয়ে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। ইতোমধ্যে আফ্রিকার সাত দেশের যুক্তরাষ্ট্রমুখী বিমান চলাচলে নিষোধাজ্ঞা আরোপ করা হয়েছে। দক্ষিণ আফ্রিকায় ভ্রমণ নিষেধাজ্ঞার ফলে ওমিক্রন ভ্যারিয়েন্টকে আরও ভালোভাবে মূল্যায়নের জন্য সময় পাওয়া যাবে। এনবিসি নিউজের টুডে শো-তে এমন মন্তব্য করেছেন হোয়াইট হাউসের প্রধান চিকিৎসা উপদেষ্টা ড. অ্যান্থনি ফাউসি।
More Stories
ইরানের সঙ্গে প্রধান প্রধান বিষয়ে ঐকমত্যের দাবি ট্রাম্পের
পারস্য উপসাগর অঞ্চলে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনার মধ্যেই কূটনৈতিক অগ্রগতির ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ...
বহু বছর ধরে সাহায্য নেওয়া কিছু দেশ এখন আমাদের সহায়তা করতে আগ্রহী নয়: ট্রাম্প
হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করার কার্যক্রমে অংশ নিতে মিত্র দেশগুলোর অনীহায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার...
মার্কিন প্রেসিডেন্টের সামরিক ক্ষমতা সীমিতকরণে ভোট দেবেন সিনেটররা
গ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে আরও সামরিক পদক্ষেপ নেওয়ার ক্ষমতা সীমিত করার লক্ষ্যে স্থানীয় সময় বুধবার মার্কিন সিনেটে যুদ্ধ ক্ষমতা...
‘ভিসা বন্ড প্রোগ্রাম’ কীভাবে কাজ করে, জানাল যুক্তরাষ্ট্র দূতাবাস
বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড (ভিসায় জামানত) কার্যকর হয়েছে গত ২১ জানুয়ারি। দেশটিতে স্বল্পমেয়াদি ভ্রমণের ক্ষেত্রে ভিসাশর্ত লঙ্ঘনের ঝুঁকি কমাতে...
নোবেল পুরস্কার পাইনি, তাই শুধু শান্তি নিয়ে ভাবতে বাধ্য নই: ট্রাম্প
নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার হতাশার সঙ্গে গ্রিনল্যান্ড দখলের হুমকিকে যুক্ত করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গার...
বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য সব ধরনের মার্কিন ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত
ট্রাম্প প্রশাসন বাংলাদেশসহ ৭৫টি দেশের আবেদনকারীদের জন্য সব ধরনের ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত করছে বলে বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র...
