কাজী মশহুরুল হুদা
নিঃসন্দেহে লিটল বাংলা আমেরিকার বুকে মাইলস্টোন। পৃথিবীর আর কোথাও প্রবাসী বাংলাদেশীদের উদ্যোগে এমন ঘটনা ঘটেনি। যা বাংলাদেশের ইতিহাসে বিরল। সম্ভবত আমেরিকায় বসবাসরত বাংলাদেশিদের দ্বারাই এটি সম্ভব হয়েছে। বিশেষ করে লস এঞ্জেলেসে। লিটল বাংলাদেশ লস এঞ্জেলেসের সর্বকনিষ্ঠ কমিউনিটি। ইতিপূর্বে এই ভূমিতে অন্যান্য কমিউনিটি তাদের অবস্থান তুলে ধরেছে। আমি আমার ‘লিটল বাংলাদেশ আমেরিকার বুকে মাইলস্টোন’ গ্রন্থে লিটল বাংলাদেশ গড়ে ওঠার সাথে এখানকার অন্যান্য কমিউনিটির বর্ণনা উপস্থাপন করার চেষ্টা করেছি। যাতে লিটল বাংলাদেশের গুরুত্ব পাঠকের বুঝতে সহজ হয়।
লিটল বাংলাদেশ ভ্রুণ থেকে প্রতিষ্ঠিত হওয়া পর্যন্ত সব ঘটনার রাজ সাক্ষি আমি। অতএব, এসব যে একদিন ইতিহাস হবে তা উপলব্ধি করেছি। নতুন প্রজন্মের কথা মাথায় রেখে বাংলাদেশের ইতিহাসও তুলে ধরেছি এই গ্রন্থে। ঘটনা বিন্যাসে কোন পক্ষপাতিত্ব নেই। কারও অনুরোধের ঢেকি গেলার প্রমাণও নেই এই গ্রন্থে। যা সত্য তাই লেখা হয়েছে।
নিজ অর্থায়নে প্রথম প্রকাশিত হয়েছে গ্রন্থটি।
ইতিমধ্যে গন্থটির দ্বিতীয় সংস্করণের কাজ শুরু হয়েছে। যা ইংরেজীতে অনুবাদ করে প্রকাশিত হবে। সেখানে যদি কোন তথ্য বাদ পড়ে গিয়ে থাকে তা সংশোধন ও সংযোজন করা হবে।
দ্বিতীয় সংস্করণ আমাজন পাবলিকেশনের
মাধ্যমে প্রকাশের ইচ্ছে রয়েছে। যাতে বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ ইচ্ছে করলেই লিটল বাংলাদেশ সম্পর্কে জানতে পারে বা গবেষণা করতে পারে। আমাদের আরও ইচ্ছে রয়েছে গ্রন্থটি লস এঞ্জেলেস পাবলিক লাইব্রেরী ও ইউনিফাইড স্কুল ডিস্ট্রিকের লাইব্রেরীতে সংরক্ষণের ব্যবস্থা করা।
‘লিটল বাংলাদেশ আমেরিকার বুকে মাইলস্টোন’ গ্রন্থটি ২০২০ সালের একুশে বই মেলায় প্রকাশিত হয় এবং বর্তমান বাংলা একাডেমীর মহা পরিচালক মুহম্মদ নূরুল হুদা এর মোড়ক উন্মোচন করেন। তাদের সঙ্গে উপস্থিত ছিলেন- বন্ধু জাহান হাসান এবং এম কে জামান। এরপরই শুরু হয় করোনা মহামারি। ফলে আমেরিকার বুকে গ্রন্থটির প্রকাশনা উৎসব করা হয়নি। যার ফলশ্রুতিতে আসছে ১১ ডিসেম্বরে আমার জন্মলগ্নে এই উৎসব করা হবে।
এই উৎসবে লস এঞ্জেলেসে বসবাসরত সকল প্রবাসী কমিউনিটিকে উক্ত অনুষ্ঠানে উপস্থিত থাকার আবেদন জানাচ্ছি। বিশেষ করে যারা সকল প্রক্রিয়ার সাথে জড়িত ছিলেন। কৃতজ্ঞতা ও ধন্যবাদে যাদের উল্লেখ করেছি তারাতো অবশ্যই থাকবেন বলে আশা রাখি।
১১ ডিসেম্বর শনিবার সন্ধ্যা ৬টায় বাংলাদেশ একাডেমীর মিলনায়তনে এই আয়োজনটি হবে। কোন প্রধান অতিথি বা বিশেষ অতিথি থাকবেন না। কারণ উপস্থিত আপনারাই হবেন গ্রন্থ প্রকাশনীর প্রধান অতিথি।
পরিশেষে বিনীত নিবেদন- করোনার কারণে সব বই বাংলাদেশ থেকে আনা সম্ভব হয়নি। যদি কোন স্বজন ঢাকা থেকে বইগুলো আনার ব্যাপারে সহযোগিতা করতে চান কৃতজ্ঞ থাকবো।
এ জন্য যোগাযোগ- quazihuda12@gmail.com, 213-590-1554
More Stories
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
কলকাতায় মারা গেলেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের...
