ওমরাহ পালন না করলেও পবিত্র কাবা শরীফ তাওয়াফ বা প্রদক্ষিণ করার অনুমতি দিয়েছেন পবিত্র দুই মসজিদের তত্ত্বাবধায়ক ও সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ। এই সুযোগ দিতে ইতিমধ্যে এতমারনা অ্যাপে ‘তাওয়াফ’ আইকন যোগ করা হয়েছে। এই আইকনযুক্ত অপশন থেকে ওমরাহ পালন করবেন না এমন মুসল্লিরাও তাওয়াফের জন্য নিবন্ধন করতে পারবেন।
সৌদির হজ ও উমরাহ বিষয়ক মন্ত্রণালয় এক ঘোষণায় জানিয়েছে, এতমারনা অ্যাপলিকেশনে বৃহস্পতিবার (২৫ নভেম্বর) থেকে এই সুযোগ পাচ্ছেন মুসল্লিরা। ইতিমধ্যে তাওয়াফ নিবন্ধন সংবলিত আইকন যোগ করা হয়েছে এই অ্যাপলিকেশনে। এর মাধ্যমে সহজেই তাওয়াফের অনুমতি পাবেন মুসল্লিরা।
এক প্রতিবেদনে সৌদি গেজেট জানিয়েছে, শাহী মসজিদের নীচতলায় ওমরাহ পালন করতে চান না এমন মুসল্লিরা পবিত্র কাবা শরীফ তাওয়াফ করতে পারবেন। মসজিদ পরিচালনা কমিটি এসব মুসল্লিদের তাওয়াফের জন্য তিনটি সময় নির্ধারণ করে দিয়েছেন। সকাল ৭টা থেকে ১০টা, রাত ৯টা থেকে ১১টা ৫৯ মিনিট এবং মধ্যরাত ১২টা থেকে ভোররাত ৩টা পর্যন্ত তাওয়াফের সময় নির্ধারণ করে দেয়া হয়েছে। এ সময়ে উমরাহ পালন করবেন না এমন মুসল্লিরাই তাওয়াফের সুযোগ পাবেন।
More Stories
যুদ্ধের কারণে দুবাইয়ে সম্পত্তির দাম কমছে
ইরানে যৌথভাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত ছড়িয়ে পড়েছে। এই যুদ্ধ তিন সপ্তাহ পেরিয়ে চার সপ্তাহে পড়েছে।...
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি, ট্রাম্প সময়ক্ষেপণ করতে চান : ইরান
গত দুইদিন ইরানের সঙ্গে সব ধরনের সংঘাত বন্ধে বেশ ভালো আলোচনা হয়েছে দাবি করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ট্রুথ...
ইরানের শীর্ষ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ইরানের শাসনব্যবস্থার গুরুত্বপূর্ণ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দফতরের ডিপ্লোম্যাটিক...
হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান
বিশ্ববাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি। মধ্যপ্রাচ্যের সংঘাত বিশ্বে অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণ নৌ করিডরটিকে ঝুঁকির মুখে ফেলেছে। চলমান...
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
