বাংলাদেশ ও মালদ্বীপ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করার ওপর গুরুত্বারোপ করেছে। পররাষ্ট্রমন্ত্রী ড. এ.কে আবদুল মোমেন সোমবার (২২ নভেম্বর) হোটেল ইন্টারকন্টিনেন্টালে সফররত মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট ফয়সাল নাসিম নাসিমের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে এই প্রত্যায় ব্যক্ত করা হয়।
মঙ্গলবার (২৩ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এসব জানানো হয়েছে।
দুই দেশে নেতৃবৃন্দ দ্বিপাক্ষিক সম্পর্কের সকল দিক পর্যালোচনা করেছেন।
সহযোগিতাকে আরও জোরদার করার উপায় নিয়ে আলোচনা করেছেন এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুতে মতামত বিনিময় করেছেন।
ড. মোমেন বলেন, “বাংলাদেশ মালদ্বীপকে অত্যন্ত গুরুত্ব দেয় যেটি ধর্ম, সংস্কৃতি ও মূল্যবোধের মূলে রয়েছে।”
তিনি স্মরণ করেন যে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং ২০২১ সালের ১৭-১৯ মার্চ বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে মালদ্বীপের রাষ্ট্রপতির রাষ্ট্রীয় সফর বাংলাদেশ-মালদ্বীপ দ্বিপাক্ষিক সম্পর্ককে এগিয়ে নিতে ভূমিকা রেখেছে।
বাংলাদেশের জনগণের জন্য দুই লাখ কোভিড-১৯ ভ্যাকসিন উপহার দেওয়ার জন্য তিনি ভাইস প্রেসিডেন্টের মাধ্যমে মালদ্বীপ সরকারকে ধন্যবাদ জানান।
উভয় নেতা চট্টগ্রাম ও মালে সরাসরি শিপিং লাইন স্থাপন এবং দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধির জন্য কাজ করতে সম্মত হন।
ড. মোমেন ভাইস প্রেসিডেন্টকে মালদ্বীপের বিভিন্ন ক্ষেত্রে চিকিৎসা শিক্ষা, প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার আশ্বাস দেন। তিনি বলেন, “মালদ্বীপে বাংলাদেশি প্রবাসী কর্মীরা তাদের অর্থনীতিতে আন্তরিকভাবে অবদান রাখছেন। মালদ্বীপ বাংলাদেশ থেকে বিশেষ পেশাদার ও চিকিৎসক নিয়োগের জন্য গভীর আগ্রহ প্রকাশ করেছে।
মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট ফয়সাল নাসিম তিন দিনের রাষ্ট্রীয় সফরে সোমবার (২২ নভেম্বর) সকালে ঢাকায় এসেছেন।
More Stories
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
কলকাতায় মারা গেলেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের...
