সৌদি আরবে পাচার হয়ে নির্মম নির্যাতনের শিকার হওয়া এক নারীকে বাংলাদেশে ফিরিয়ে এনেছে র্যাব। ওই নারীর নাম-নাজমা বেগম (৩০)। র্যাব-৪ এর অপারেশন অফিসার সাজেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ৩০ অক্টোবর ঢাকা মহানগরীর তেজগাঁও থানা এলাকার আয়াত ওভারসীসের অফিসে অভিযান পরিচালনা করে মানবপাচারকারী চক্রের সক্রিয় সাত সদস্যকে গ্রেপ্তার করা হয়। সেদিনই পাচারকৃত এক নারীকে সৌদি আরব থেকে দেশে ফিরিয়ে আনা হয়।
তখন সেই নারী সৌদি আরবে থাকা অবস্থায় তার সঙ্গে কী ধরনের পৈশাচিক নির্যাতন হয়েছিল তা জানান। ওই নারী র্যাবকে জানায়, সৌদি আরবে অবস্থিত দাম্মাম শহরের একটি এজেন্টের অফিসে এখনো মোছা. নাজমা বেগম , দীপ্তি আক্তার ও মোছা. রোকসানা আক্তার নামের তিনজন নারী দেশের দালালদের মাধ্যমে বিক্রি হয়ে প্রতিনিয়ত নানাভাবে নির্যাতিত হচ্ছে। এতে তারা শারীরিকভাবে অত্যন্ত অসুস্থ এবং তাদের পক্ষে সাধারণ চলাফেরা করা অসম্ভব।
র্যাব জানায়, ওই নারীর নিকট এমন তথ্য পেয়ে র্যাব-৪ নিজস্ব উদ্যোগে সেই পাচারকৃত তিনজন নারীকেও দেশে ফেরত আনার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। এর ফলশ্রুতিতে আল-আরাফা ট্রাভেলস এজেন্সির মাধ্যমে যোগাযোগ করে গতকাল বুধবার ফ্লাইটে সৌদি আরবে অবস্থানরত পৈশাচিক নির্যাতনের শিকার তিন নারীর মধ্যে মোছা. নাজমা বেগমকে (৩৮) বাংলাদেশে ফেরত আনা সম্ভব হয়েছে।
উদ্ধারকৃত মোছা. নাজমা বেগমকে জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে র্যাব আরও জানায়, গত দেড় মাস যাবৎ সৌদি আরবের একটি অফিসে তাকে আটক রাখা হয়েছিল। তারপর তাকে একটি আরব পরিবারের নিকট বিক্রি করে দেওয়া হয়। পরবর্তী সময়ে ওই পরিবারটি তাকে বিভিন্ন সময় মারধর করা ছাড়াও বৈদ্যুতিক শকসহ বিভিন্নভাবে নির্যাতন করতো।
র্যাব-৪ এর নিজস্ব উদ্যোগে নাজমাকে ফেরত আনা হয়েছে। এ ছাড়া সৌদি আরবে অবস্থানরত অন্য দুজন নারীকে দেশে ফেরত আনার প্রয়োজনীয় কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছে র্যাব।
More Stories
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
কলকাতায় মারা গেলেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের...
