যুক্তরাষ্ট্রকে পিছনে ফেলে বিশ্বের সবচেয়ে সম্পদশালী দেশ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে চীন। একইসাথে গত দু’দশকে সমগ্র বিশ্বের অর্থ ও সম্পদের পরিমাণ বেড়েছে তিনগুণ।
ব্যবস্থাপনার ক্ষেত্রে পরামর্শদাতা বৈশ্বয়িক প্রতিষ্ঠান ম্যাককিনসে অ্যান্ড কোং-এর প্রতিবেদনে এসব তথ্য প্রকাশিত হয়েছে। এ প্রতিষ্ঠানের তথ্যানুসারে বিশ্বের ১০ দেশের হাতে রয়েছে ৬০ শতাংশ আয়।
সুইজারল্যান্ডের জুরিখে অবস্থিত ম্যাককিনসে গ্লোবাল ইনস্টিটিউটের এক অংশীদার জান মিসকে এক সাক্ষাৎকারে বলেন, আগের যেকোনো সময়ের চেয়ে এখন আমরা বেশি সম্পদশালী।
বিভিন্ন গবেষণা অনুসারে, ২০২০ সালে সম্পদের পরিমাণ বেড়ে হয়েছে ৫১৪ ট্রিলিয়ন মার্কিন ডলার। অথচ বিশ বছর আগে ২০০০ সালে সম্পদের পরিমাণ ছিল মাত্র ১৫৬ ট্রিলিয়ন মার্কিন ডলার। যত সম্পদ বৃদ্ধি হয়েছে তার মধ্যে চীনের সম্পদের পরিমাণ হলো এক তৃতীয়াংশ। কারণ, ২০০০ সালে চীনের সম্পদের পরিমাণ ছিল ৭ ট্রিলিয়ন মার্কিন ডলার। কিন্তু, ২০২০ সালে চীনের মোট সম্পদের পরিমাণ বেড়ে হয় ১২০ ট্রিলিয়ন মার্কিন ডলার। বিশ্ব বাণিজ্য সংস্থা ডাব্লিউটিওতে যোগ দেয়ার পর দ্রুতগতিতে চীনের অর্থনীতির আকার বড় হয়েছে।
More Stories
যুদ্ধের কারণে দুবাইয়ে সম্পত্তির দাম কমছে
ইরানে যৌথভাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত ছড়িয়ে পড়েছে। এই যুদ্ধ তিন সপ্তাহ পেরিয়ে চার সপ্তাহে পড়েছে।...
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি, ট্রাম্প সময়ক্ষেপণ করতে চান : ইরান
গত দুইদিন ইরানের সঙ্গে সব ধরনের সংঘাত বন্ধে বেশ ভালো আলোচনা হয়েছে দাবি করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ট্রুথ...
ইরানের শীর্ষ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ইরানের শাসনব্যবস্থার গুরুত্বপূর্ণ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দফতরের ডিপ্লোম্যাটিক...
হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান
বিশ্ববাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি। মধ্যপ্রাচ্যের সংঘাত বিশ্বে অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণ নৌ করিডরটিকে ঝুঁকির মুখে ফেলেছে। চলমান...
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
