অস্ট্রেলিয়ার সিডনির রকডেলে আওয়ামী যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে অস্ট্রেলিয়া যুবলীগ। সংগঠনের সভাপতি মোস্তাক মেরাজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান শামীমের সঞ্চালনায় এতে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য যুবনেতা বাবু সুভাষ চন্দ্র হাওলাদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গামা আব্দুল কাদির, বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক আইনজীবী নির্মল্য তালুকদার, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি সাবেক ছাত্রনেতা ও অস্ট্রেলিয়া আওয়ামী লীগের উপদেষ্টা শফিকুল আলম, অস্ট্রেলিয়া আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এমদাদ হক।
আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য যুবনেতা বাবু সুভাষ চন্দ্র হাওলাদার অনলাইনে প্রধান অতিথি হিসেবে যোগ দেন। তিনি বলেন, আওয়ামী যুবলীগ মানবিক কাজের মাধ্যমে সবার মন জয় করেছে। আগামীতেও উন্নয়নমূলক কাজের গতির সঙ্গে আধুনিক বাংলাদেশ গড়ার লক্ষে দেশে ও বিদেশে শক্তিশালী যুবলীগের বিকল্প নেই।
এসময় অস্ট্রেলিয়া যুবলীগের পক্ষ থেকে বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক অপু সারোয়ার, সাংগঠনিক সম্পাদক মহীউদ্দীন মহী, একেএম হাফিজ, ক্রীড়া বিষয়ক সম্পাদক আলী আশরাফ হিমেল, অস্ট্রেলিয়া ছাত্রলীগের সাবেক সভাপতি ও অস্ট্রেলিয়া যুবলীগ সদস্য মুয়ীদুজ্জামান সুজন, খন্দকার আরেফীন, ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম, তরুণ আওয়ামী লীগ নেতা খন্দকার তরিকুল হাসান লিপুসহ অন্যান্য যুবনেতারা।
More Stories
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
কলকাতায় মারা গেলেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের...
