‘বিশ্বের প্রতিটি দেশে গণতন্ত্রিক ব্যবস্থা শক্তিশালী করতে অবশ্যই অবাধ ও সুষ্ঠু নির্বাচন প্রয়োজন। সে কারণে বাংলাদেশেও স্বচ্ছ ও অবাধ নির্বাচন প্রত্যাশা করে যুক্তরাজ্য।’ বাংলাদেশ সফররত যুক্তরাজ্যের কমনওয়েলথ, জাতিসঙ্ঘ ও দক্ষিণ এশিয়াবিষয়ক প্রতিমন্ত্রী লর্ড তারিক আহমেদ সোমবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক লেকচার শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।
লর্ড আহমেদ ব্রিটিশ প্রধানমন্ত্রীর যৌন সহিংসতা প্রতিরোধবিষয়ক বিশেষ দূত হিসেবে নিয়োজিত রয়েছেন। চারদিনের সফরে রোববার তিনি ঢাকায় আসেন।
লর্ড তারিক আহমদ বলেন, নানান চর্চার মাধ্যমেই গণতন্ত্র স্থির হয়। বাংলাদেশ কোন দিকে যাবে, সেটা এ দেশের জনগণই ঠিক করবে। তবে কোনো দেশের উন্নয়ন ধরে রাখতে হলে অংশগ্রহণমূলক রাজনীতি আবশ্যক।
বাংলাদেশ নিয়ে এতটা আগ্রহের কারণ ব্যাখ্যা করেছেন লর্ড তারিকও। তিনি বলছেন, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল শুধু নয়, বিশ্বের মানচিত্রে এখন বাংলাদেশ গুরুত্বপূর্ণ। তাই নানান বিষয়ে বাংলাদেশের সাথে সম্পর্ক বাড়াচ্ছে যুক্তরাজ্য।
তারিক আহমেদ বলেন, ভারত মহাসাগরীয় অঞ্চলে বাংলাদেশের নেতৃত্বকে স্বাগত জানায় যুক্তরাজ্য। বাংলাদেশ ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) চেয়ারের দায়িত্ব পেতে চলেছে। আমরা আশা করি- বাংলাদেশ খুব ভালোভাবে এর নেতৃত্বের মধ্য দিয়ে এগিয়ে যাবে।
তিনি আরো বলেন, বাংলাদেশ রোহিঙ্গা সংকট মোকাবিলা করছে। এই সঙ্কট সমাধানে যুক্তরাজ্য বাংলাদেশের পাশে রয়েছে। বাংলাদেশের শিক্ষার উন্নয়নে যুক্তরাজ্য সহায়তা দিয়ে আসছে। এই খাতে যুক্তরাজ্য আর ৫৪ মিলিয়ন ইউরো সহায়তা দেবে।
অনুষ্ঠানে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন বলেন, যুক্তরাজ্য বাংলাদেশের অন্যতম উন্নয়ন সহযোগী। বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছরে দুই দেশের সম্পর্কে আরো অগ্রগতি হবে। যুক্তরাজ্য ভ্রমণের রেড লিস্ট থেকে বাংলাদেশকে বাদ দেয়ায় দেশটিকে ধন্যবাদ জানান পররাষ্ট্রসচিব।
More Stories
প্রবাসে দায়িত্বহীনতা ও ডিজিটাল অপব্যবহার: মাসুদ আহমেদ প্রসঙ্গ
বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে, বিশেষ করে লস এঞ্জেলেসে, বাংলাদেশি অভিবাসীদের একটি সুসংগঠিত ও মর্যাদাপূর্ণ কমিউনিটি গড়ে উঠেছে।...
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
