কানাডার ক্যালগেরিতে ফেডারেল সরকারের এমপি জসরাজ সিং হালান চলতি সপ্তাহে বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অফ ক্যালগেরির সদস্যদের মধ্যে স্বেচ্ছাসেবক সনদপত্র বিতরণ করেন। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অফ ক্যালগেরির সভাপতি মো. রশিদ রিপন, সাধারণ সম্পাদক জয়ন্ত বসুসহ এসোসিয়েশনের অন্যান্য সদস্যরা।
এসময় ফেডারেল সরকারের এমপি জসরাজ সিং হালান বলেন, বৈশ্বিক মহামারির এই দুঃসময়ে কমিউনিটির প্রতি আপনাদের দায়িত্ব ও কর্তব্য ভবিষ্যৎ প্রজন্মকে আগামী দিনের কাজ ত্বরান্বিত করতে উৎসাহিত করবে। এছাড়াও ভবিষ্যতে তার সহযোগিতা কমিউনিটির প্রতি অব্যাহত থাকবে বলেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অফ ক্যালগেরির সভাপতি মো. রশিদ রিপন বলেন, ফেডারেল সরকারের প্রতি আহ্বান ধীরে ধীরে সবাইকে যেন তাদের কাজের স্বীকৃতি প্রদান করা হয়। কমিউনিটি ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা সকলকে নিয়ে একযোগে কাজ করে যেতে চাই।
উল্লেখ্য, ফেডারেল সরকার কানাডার বিভিন্ন কমিউনিটি মধ্যে বিভিন্ন সময়ে স্বেচ্ছাসেবকদের কাজের স্বীকৃতিস্বরূপ সনদপত্র বিতরণ করে আসছে।
More Stories
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
কলকাতায় মারা গেলেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের...
