ফ্রান্স ও বাংলাদেশের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই ও ফ্রান্স-বাংলাদেশ ইকোনমিক চেম্বার। গতকাল শুক্রবার সন্ধ্যায় প্যারিসের এফবিইসি কার্যালয়ে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
এফবিসিসিআই’র পক্ষে সভাপতি জসিম উদ্দিন ও এফবিইসি’র পক্ষে সভাপতি কাজী এনায়েত উল্লাহ স্মারকে সই করেন। এ সময় উপস্থিত ছিলেন, এফবিইসি ভাইস প্রেসিডেন্ট ফকরুল আকম সেলিম, এফবিসিসিআই’র ভাইস প্রেসিডেন্ট মোস্তফা আজাদ চৌধুরী, পরিচালক সাইফুল ইসলাম, প্রীতি চক্রবর্তী, শমী কায়সারসহ দুই চেম্বারের পরিচালকগণ।
সমঝোতা স্মারকের আওতায় দুই দেশের বাণিজ্য সম্পর্ক উন্নয়ন ও বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে সহায়তা করা হবে। এর আগে এফবিসিসিআই সভাপিত ও পরিচালকদের ফ্রান্স-বাংলাদেশ ইকোনমিক চেম্বারের পক্ষ থেক সংবর্ধনা দেওয়া হয়।
More Stories
প্রবাসে দায়িত্বহীনতা ও ডিজিটাল অপব্যবহার: মাসুদ আহমেদ প্রসঙ্গ
বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে, বিশেষ করে লস এঞ্জেলেসে, বাংলাদেশি অভিবাসীদের একটি সুসংগঠিত ও মর্যাদাপূর্ণ কমিউনিটি গড়ে উঠেছে।...
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
