প্রতিবেশী দেশের মানবসম্পদ উন্নয়নে বেশ কয়েক বছর ধরে বাংলাদেশ অবদান রাখছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘মহামারির মধ্যে জরুরি চিকিৎসা সরঞ্জাম ও সামগ্রী নিয়ে বন্ধুপ্রতীম বেশ কিছু দেশের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ। একটি দেশে টিকা দেওয়ার জন্য প্রশিক্ষিত কর্মীবাহিনীকে পাঠানো হয়েছে।’
শুক্রবার প্যারিস পিস ফোরামে উচ্চ পর্যায়ের একটি প্যানেল আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, ‘বহু বছর ধরে আমরা অন্য দেশের সাথে আমাদের নিজস্ব উন্নয়ন অভিজ্ঞতা বিনিময় করে আসছি। কৃষি, কমিউনিটি হেলথ কেয়ার, অপ্রাতিষ্ঠানিক শিক্ষা, প্রজনন স্বাস্থ্য, দুর্যোগ ব্যবস্থাপনা এবং ক্ষুদ্র ঋণের ক্ষেত্রে আমাদের অর্জনের সুফল বিশ্বের অন্যান্য অংশেও পৌঁছেছে।’
কোভিড সঙ্কটে সাড়া দেওয়ার ক্ষেত্রে ধনী ও দরিদ্র দেশগুলোর মধ্যে যে ব্যবধান, সেদিকে দৃষ্টি আকর্ষণ করে আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতার ক্ষেত্রে উন্নত দেশগুলোর দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন আনার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘আমরা এখন বিশ্বায়নের এক অসম প্রভাব দেখতে পাচ্ছি। কোভিড-১৯ মহামারীতে আমরা দেখেছি আন্তর্জাতিক সম্প্রদায় গ্লোবাল সাউথের কোটি কোটি মানুষের প্রয়োজনে সাড়া দিতে ব্যর্থ করেছে। টিকা আর চিকিৎসা সুবিধাপ্রাপ্তির ক্ষেত্রে বিশাল ব্যবধান তেমনই দুটি বিষয়।’
স্বল্প আয়ের দেশগুলোর জন্য অর্থায়ন ও কারিগরি সহায়তা নিয়ে এগিয়ে আসতে উত্তরের ধনী দেশগুলোর প্রতি আহ্বান জানানোর পাশাপাশি সাউথ-সাউথ কোঅপারেশনের আওতায় নেওয়া প্রকল্পগুলোর কার্যকারিতা এবং স্বচ্ছতা বাড়ানোর ওপর জোর দেন শেখ হাসিনা।
সরকার প্রধান বলেন, ‘বিপুল পরিমাণে করোনাভাইরাসের টিকা উৎপাদনের সক্ষমতা বাংলাদেশের মতো কিছু উন্নয়নশীল দেশের রয়েছে। সেসব দেশকে প্রয়োজনীয় প্রযুক্তি দেওয়া হলে টিকাপ্রাপ্তিতে বৈষম্য দূর করতে এসব দেশ ভূমিকা রাখতে পারে। গ্লোবাল সাউথের অনেক দেশ নিজেদের উন্নয়ন লক্ষ্য পূরণে এরইমধ্যে নিজেদের উপযোগী কিছু পরিকল্পনা নিয়েছে। প্রয়োজনীয় অর্থায়ন করে এসব পরিকল্পনা বাস্তবায়নের পাশাপাশি অন্যান্য উন্নয়নশীল দেশে তার সুফল ছড়িয়ে দেওয়া সম্ভব।’
More Stories
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
কলকাতায় মারা গেলেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের...
