বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা, বিশেষ করে বাংলাদেশের শিক্ষার্থীরা উচ্চশিক্ষা গ্রহণের জন্য প্রতি বছর উল্লেখযোগ্য সংখ্যায় মালয়েশিয়ায় পাড়ি জমাচ্ছেন। এরই ধারাবাহিকতায় মালয়েশিয়ায় পড়াশোনা করার নানা সুযোগ-সুবিধা সম্পর্কে বাংলাদেশি শিক্ষার্থীদের জানাতে আগামী ২৩, ২৫ ও ২৭ নভেম্বর যথাক্রমে সিলেটের রোজ ভিউ হোটেল, চট্টগ্রামের ওয়েলপার্ক হোটেল ও ঢাকার ওয়েস্টিন হোটেলে শিক্ষা মেলার আয়োজন করতে যাচ্ছে দেশটির সেরা প্রায় ১১টি পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়। তিন দিনব্যাপী এই মেলা সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে। মেলায় থাকছে আইএলটিএস ছাড়াই তাৎক্ষণিক ভর্তির সুযোগ, রয়েছে স্কলারশিপও। আগ্রহী শিক্ষার্থীরা http://bit.do/nssmegaeduexpo2021 ভিজিট করেও মেলায় অংশগ্রহণ করতে পারবেন।
এ উপলক্ষে গত ৯ নভেম্বর বিকালে কুয়ালালামপুরে এনএসএস’র পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। আগ্রহীদের প্রয়োজনীয় কাগজপত্রসহ মেলায় অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন আয়োজক প্রতিষ্ঠান এনএসএস সল্যুশন এসডিএন বিএইচডি কর্তৃপক্ষ। মালয়েশিয়ার খ্যাতনামা উল্লিখিত সকল বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধির সঙ্গে আন্তর্জাতিক শিক্ষামেলায় অনলাইনে আলাদাভাবে কথা বলার সুযোগসহ, ফ্রি স্পট এডমিশন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাকসহ বিভিন্ন সেবার ওপর বিশেষ ছাড় থাকবে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।
সংবাদ সম্মেলনে ইউনিভার্সিটি টেকনোলজি মালয়েশিয়ার (ইউটিএম) হালিজা বিনতি আব্দুল হামিদ, ফাতিন নাবিলা বিনতি মোহাম্মদ শরীফ – স্কুল অব প্রফেশনাল অ্যান্ড কন্টিনউইং এডুকেশনের (UTMSPACE) ধিরাহ বিনতি নরহালিম, এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির (এপিইউ) আদ্রিয়ান চ্যান জুন পিং, মাল্টিমিডিয়া ইউনিভার্সিটির (এমএমইউ) নুরহুদা বিনতি মোহাম্মদ শাফি, উনিভার্সিটি তেনাগা ন্যাশনালের (ইউনিটেন) এডড্রেন ল ই ফেং, উনিভার্সিটি টুন্ আবদুল রাজাকের (ইউনিরাজাক) সানি লি জি শেং, এপিইউর আহমেদ আফসানসহ ১১টি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি উপস্থিত ছিলেন।
মেলার আয়োজক প্রতিষ্ঠান এনএসএস’র হেড অব মার্কেটিং সবুজ হোসেন বলেন, দেশের খরচে মালয়েশিয়ায় মানসম্মত পড়াশোনার সুযোগ তৈরি হবে এ শিক্ষা মেলার মাধ্যমে।
সংশ্লিষ্ট ইউনিভার্সিটির প্রতিনিধিরা জানান, মালয়েশিয়ার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর টিউশন ফি অন্যান্য উন্নত দেশের তুলনায় অনেক কম। ইউরোপ, অস্ট্রেলিয়া, কানাডার এক বা দুই বছরের টিউশন ফি দিয়ে মালয়েশিয়ায় পুরো কোর্স শেষ করা যায়।
More Stories
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
কলকাতায় মারা গেলেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের...
