‘স্বাধীনতার ৫০ বছরে বাংলাদেশের গান’ শ্লোগানে আগামী রবিবার সন্ধ্যায় নিউইয়র্কে অনুষ্ঠিত হবে ‘ঐক্যডটকমডটবিডি-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড’। এদিন সম্মাননা পাওয়া ৫০ গুণী সংগীত শিল্পীর নাম ঘোষণা করা হবে।
এরই ধারাবাহিকতায় ডিসেম্বরে ঢাকায় আরেকটি অনুষ্ঠানের মাধ্যমে অ্যাওয়ার্ড বিতরণ অনুষ্ঠানের সমাপ্তি ঘটানো হবে। এ উপলক্ষে নিউইয়র্কে ব্যাপক প্রস্তুতি চলছে। সিটির জ্যামাইকায় আমাজুরা কনসার্ট হলে এই অনুষ্ঠানের কোনো টিকিট লাগবে না। তবে কেবলমাত্র আমন্ত্রিতরাই প্রবেশাধিকার পাবেন। সকলকেই করোনার পূর্ণ ডোজের টিকা নেওয়ার প্রমাণ প্রদর্শন সাপেক্ষেই মিলনায়তনে প্রবেশের সুযোগ দেওয়া হবে।
অ্যাওয়ার্ড বিতরণ অনুষ্ঠানের সর্বশেষ প্রস্তুতির আলোকে সম্প্রতি অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে চ্যানেল আইয়ের পরিচালক জহিরউদ্দিন মাহমুদ মামুন জানান, সারাটি জীবন যারা বিশুদ্ধ বাংলা সংগীত পরিবেশনের মাধ্যমে দেশ ও প্রবাসে জনপ্রিয়তার শীর্ষে উঠেছেন তারাই পাবেন এ সম্মাননা। নিউইয়র্কের এ অনুষ্ঠান আয়োজনে সর্বাত্মক সহযোগিতায় রয়েছে তরঙ্গ কেয়ার ইনক এবং দেশী মিউজিক অ্যান্ড এন্টারটেইনমেন্ট। সংবাদ সম্মেলনে এ দুটি প্রতিষ্ঠানের কর্ণধার বীর মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদ ও মনির হোসেনও ছিলেন। আরও ছিলেন একুশে পদকপ্রাপ্ত খ্যাতনামা কন্ঠশিল্পী-কন্ঠযোদ্ধা রথীন্দ্রনাথ রায় এবং কন্ঠযোদ্ধা শহীদ হাসান।
১২ শতাধিক আসনবিশিষ্ট আমাজুরা কনসার্ট হলের এই আয়োজনে প্রবাসের সর্বস্তরে প্রতিনিধিত্বকারী ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হয়েছে। ওয়াশিংটন ডিসি, ভার্জিনিয়া, পেনসিলভেনিয়া, নিউজার্সি, কানেকটিকাট, বস্টন থেকেও আসবেন সংগীত অনুরাগীরা-জানালেন রাশেদ আহমেদ।
তিনি বলেন, অর্ধ-শতাধিক সদস্যের একটি টিম দিন-রাত কাজ করছে অনুষ্ঠানকে প্রবাসীদের চাহিদার পরিপূরক করতে। ইতিমধ্যেই বাংলাদেশের শীর্ষস্থানীয় অনেক শিল্পী নিউইয়র্কে এসেছেন। এ অনুষ্ঠানের মধ্য দিয়ে করোনার ভীতি কাটিয়ে প্রবাসীরা স্বাভাবিক জীবনে ফেরার চমৎকার একটি আবহ তৈরি করতে সক্ষম হবেন বলে মনে করা হচ্ছে।
More Stories
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
কলকাতায় মারা গেলেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের...
