অবশেষে খুলে দেওয়া হলো যুক্তরাষ্ট্রের সকল সীমান্তপথ। প্রায় ২০ মাস পর স্থানীয় সময় সোমবার (৮ নভেম্বর) বিদেশি পর্যটকদের জন্য স্থল ও আকাশপথ সীমান্ত খুলে দেওয়া হয়েছে।
পূর্ণ দুই ডোজ টিকা নেওয়া পর্যটকরাই যুক্তরাষ্ট্রে ভ্রমণ করতে পারবেন। করোনার সংক্রমণের কারণে ২০২০ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পর্যটকদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন।
বাইডেন প্রশাসনের নতুন নিয়মের আওতায় বিদেশি ভ্রমণকারীদের টিকা সনদ দেখানো বাধ্যতামূলক। কোভিড টেস্টের নেগেটিভ রিপোর্ট দেখাতে হবে ভ্রমণের তিন দিনের মধ্যে। এছাড়া সব ধরনের যোগাযোগের তথ্য দিতে হবে। তবে ভ্রমণকারীদের কোয়ারেন্টাইনে থাকতে হবে না।
বিশ্বের অধিকাংশ দেশের ভ্রমণকারীদের জন্য ২০২০ সালের মার্চ থেকে যুক্তরাষ্ট্রের সীমান্ত বন্ধ ছিল। এর মধ্যে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো ছাড়াও যুক্তরাজ্য, চীন, ভারতও ছিল। নতুন সিদ্ধান্তে উচ্ছ্বাস প্রকাশ করেছেন অনেকে।
প্যারিসভিত্তিক জেটসেট ভয়েজার ট্রাভেল এজেন্সি উত্তর আমেরিকায় ফ্লাইট পরিচালনা করেন। এর কর্মকর্তা জেরোমি থোম্যান বলেছেন, ‘২০১৯ সালের অক্টোবরে পরিস্থিতি যেমন ছিল, এখন আমরা একেবারে নিষ্ক্রিয় অবস্থা থেকে সেই অবস্থায় ফিরে গিয়েছি। শুরুতেই লন্ডন, প্যারিস বা অন্য স্থান থেকে ছেড়ে যাওয়া আন্তর্জাতিক ফ্লাইটের কিছু আসন খালি থাকতে পারে। তবে সামনে কয়েক সপ্তাহের মধ্যে যাত্রীর সংখ্যা অনেক বেশি হবে বলে আশা করা হচ্ছে।’
প্রথমদিকে যাত্রীদের ভিড় হতে পারে বলে মনে করছে বিমান সংস্থাগুলো। তারা বলেছে, আন্তর্জাতিক ভ্রমণকারীদের জন্য তারা টিকা বিষয়ক ডকুমেন্ট চেক করবে।
এদিকে সোমবার থেকে মেক্সিকো এবং যুক্তরাষ্ট্রের মধ্যে বিরাজমান প্রায় ২ হাজার মাইল সীমান্ত নতুন করে চালু হচ্ছে। এই সুযোগে সীমান্ত অতিক্রম করে যুক্তরাষ্ট্রে প্রবেশ করে সেখানে আশ্রয় প্রার্থনা সহজ হবে- এই আশায় মেক্সিকো সীমান্ত সঙ্গে লাগোয়া তিজুয়ানার মতো শহরে জড়ো হয়েছেন কয়েক হাজার অভিবাসী।
এসব সীমান্ত দিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশের সময় টিকা বিষয়ক ডকুমেন্ট চাওয়ার কথা ইউএস কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন কর্মকর্তাদের। তবে এমন শর্তের বাইরে থাকবে ১৮ বছরের কম বয়সীরা।
More Stories
ইরানের সঙ্গে প্রধান প্রধান বিষয়ে ঐকমত্যের দাবি ট্রাম্পের
পারস্য উপসাগর অঞ্চলে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনার মধ্যেই কূটনৈতিক অগ্রগতির ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ...
বহু বছর ধরে সাহায্য নেওয়া কিছু দেশ এখন আমাদের সহায়তা করতে আগ্রহী নয়: ট্রাম্প
হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করার কার্যক্রমে অংশ নিতে মিত্র দেশগুলোর অনীহায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার...
মার্কিন প্রেসিডেন্টের সামরিক ক্ষমতা সীমিতকরণে ভোট দেবেন সিনেটররা
গ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে আরও সামরিক পদক্ষেপ নেওয়ার ক্ষমতা সীমিত করার লক্ষ্যে স্থানীয় সময় বুধবার মার্কিন সিনেটে যুদ্ধ ক্ষমতা...
‘ভিসা বন্ড প্রোগ্রাম’ কীভাবে কাজ করে, জানাল যুক্তরাষ্ট্র দূতাবাস
বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড (ভিসায় জামানত) কার্যকর হয়েছে গত ২১ জানুয়ারি। দেশটিতে স্বল্পমেয়াদি ভ্রমণের ক্ষেত্রে ভিসাশর্ত লঙ্ঘনের ঝুঁকি কমাতে...
নোবেল পুরস্কার পাইনি, তাই শুধু শান্তি নিয়ে ভাবতে বাধ্য নই: ট্রাম্প
নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার হতাশার সঙ্গে গ্রিনল্যান্ড দখলের হুমকিকে যুক্ত করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গার...
বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য সব ধরনের মার্কিন ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত
ট্রাম্প প্রশাসন বাংলাদেশসহ ৭৫টি দেশের আবেদনকারীদের জন্য সব ধরনের ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত করছে বলে বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র...
