বৃহত্তর কুমিল্লা জাতীয়তাবাদী ফোরাম ইউরোপ দুই সদস্য বিশিষ্ট জার্মান আহ্বায়ক কমিটির অনুমোদন দিয়েছে। সোমবার জার্মানির রাজধানী বার্লিনের ভোজন বিলাস রেস্তোরাঁয় ইউরোপের ২৭ দেশে বসবাসরত কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও চাঁদপুর জেলার জাতীয়তাবাদী মতাদর্শে গঠিত কেন্দ্রীয় ফোরাম ইউরোপ জার্মান কমিটির অনুমোদন দেয়।
সভায় সর্বসম্মতিক্রমে জার্মান কমিটির আহ্বায়ক হিসেবে দেশটির কমিউনিটি নেতা আবু হানিফ ও সদস্য সচিব হিসেবে প্রকৌশলী সাইফুর রহমান চৌধুরীকে নির্বাচন করা হয়। দুই সদস্য বিশিষ্ট এই কমিটি তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার প্রত্যয় ব্যক্ত করেন।
শীর্ষ নেতা হামিদুল ইসলাম হেলালের সভাপতিত্বে ও সমাজসেবক ও কমিউনিটি নেতা আবু হানিফের সঞ্চালনায় সভায় বক্তারা বলেন, বৃহত্তর কুমিল্লা জাতীয়তাবাদী ফোরাম ইউরোপের জার্মান কমিটি দল-মতের ঊর্ধ্বে ওঠে দেশ ও প্রবাসের সকল মানুষের কল্যাণে কাজ করে যাবে।
সভায় উপস্থিত ছিলেন সংগঠনের আহ্বায়ক প্রকৌশলী সেলিম খান, যুগ্ম আহ্বায়ক ও গ্রীস বিএনপির সভাপতি মোখলেসুর রহমান, ফোরামের সদস্য সচিব নেদারল্যান্ডস বিএনপির সভাপতি শরীফ উদ্দিন, যুগ্ম আহ্বায়ক হাজী রুমি, যুগ্ম আহ্বায়ক সাঈদুর রহমান সবির, এরশাদ আলম, শীর্ষ নেতা মাস্টার আব্দুর রউফ, সেলিম মিয়া, রফিক উদ্দিন চাঁন বাদশা, আলমগীর হোসেন, যুগ্ম সদস্য সচিব আরিফ সরকার, মোবারক হাসান, রতন আহমেদ, সাঈদুর রহমান, মনীর হোসেন, জালাল উদ্দিন, মুহিব, জহির ভূঁইয়া, আমীর আলী, আব্দুল আজিজ, তাহসীন মোল্লা, সোহেল চৌধুরী, ইদ্রিস আলী ও আসিফ আহমেদসহ অনেকে।
সভায় ভার্চুয়ালি যোগ দিয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বৃহত্তর কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো. মোস্তাক মিয়া, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সহ-সভাপতি, মুক্তিযুদ্ধকালীন গেরিলা কমান্ডার আক্তার হোসেনসহ ইতালি থেকে ইউরোপ জাতীয়তাবাদী ফোরামের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসিব আহমেদ সেলিম, সুউজারল্যান্ড থেকে ইসমাইল হোসেন কাউসার ও আয়ারল্যান্ড বিএনপির সভাপতিসহ অনেকে।
বক্তারা বলেন, দেশের মানুষকে বাঁচাতে হলের ঐক্যের কোনো বিকল্প নাই। যেকোনো মূল্যে ইউরোপের বৃহত্তর কুমিল্লা জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ করে সর্বস্তরের প্রবাসীসহ দেশ ও দেশের সকল মানুষের কল্যাণে এগিয়ে আসতে হবে। তাছাড়া প্রবাসে অবস্থানরত নিয়মিত ও অনিয়মিত প্রবাসী এবং দেশের নিজ নিজ এলাকায় রাজনৈতিক ও সামাজিক কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার বিষয়েও বৃহত্তর কুমিল্লা জাতীয়তাবাদী ফোরাম ইউরোপ একযোগে কাজ করে যাবে।
More Stories
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
কলকাতায় মারা গেলেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের...
