সিডনিতে শনিবার সন্ধ্যা সাতটায় বঙ্গবন্ধুর নির্বাচিত ভাষণের ইংরেজি সংকলন গ্রন্থ ‘ফাদার অব দ্য ন্যাশন: সিলেক্টেড স্পিচেস অব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’ গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
বিশিষ্ট লেখক, শিক্ষাবিদ এবং অস্ট্রেলিয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ড. আবুল হাসনাৎ মিল্টন অনুদিত এই ভাষণ সংকলন গ্রন্থের প্রকাশনা উৎসবে সভাপতিত্ব করেন সিডনির কমিউনিটির প্রবীণ সংগঠক গামা আব্দুল কাদির এবং সঞ্চালনা করেন বঙ্গবন্ধু পরিষদ অস্ট্রেলিয়ার সাধারণ সম্পাদক নির্মাল্য তালুকদার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনলাইনে ঢাকা থেকে যুক্ত হন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপি। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউ সাউথ ওয়েলস রাজ্যের সংসদ সদস্য জিহাদ ডিব এবং ক্যান্টাবারি ব্যাংকসটাউন সিটি কাউন্সিলরের মেয়র কাল আসফোর। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেব উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু পরিষদ অস্ট্রেলিয়ার সভাপতি আব্দুল জলিল এবং অস্ট্রেলিয়া আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ড. খায়রুল চৌধুরী।
প্রকাশনে উৎসবে গ্রন্থটি সম্পর্কে বক্তব্য রাখেন রাষ্ট্রদূত মো. সুফিউর রহমান, এমদাদ হক, নাসিম সামাদ, নিউজিল্যান্ড থেকে পল মেহু, হাসান শিমুন ফারুক রবিন, আওয়ামী যুবলীগ অস্ট্রেলিয়ার সাধারণ সম্পাদক নোমান শামীম, সিডনি কনসুলেট জেনারেল অফিসের কনসাল মোহাম্মদ আশফাক হোসেন এবং কবিপত্নী ডা. শাহনাজ হাসনাৎ নূপুর।
প্রধান অতিথির বক্তব্যে ডা. মুরাদ হাসান এমপি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরে বলেন, এই বইটির মাধ্যমে বিশ্ববাসী বঙ্গবন্ধু সম্পর্কে বিস্তারিত জানতে পারবে।
অনুষ্ঠানে সংকলন গ্রন্থের লেখক ড. আবুল হাসনাৎ মিল্টন বলেন, এই বইটি আমি বঙ্গবন্ধুর দুই কন্যা শেখ হাসিনা এবং শেখ রেহানাকে উৎসর্গ করেছি। ভিনদেশি যারা বঙ্গবন্ধুর রাজনীতি, স্বাধীনতা যুদ্ধের ইতিহাস এবং যুদ্ধোত্তর দেশ সম্পর্কে জানতে আগ্রহী, তারা এই বইটি পাঠে প্রয়োজনীয় তথ্য পাবেন।
More Stories
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
কলকাতায় মারা গেলেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের...
