বাফলার ভার্চুয়াল ফান্ড রাইজিং চ্যারিটি গত ৫ নভেম্বর ২০২১, শুক্রবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের কার্যালয় থেকে পরিচালিত হয় এই ভার্চুয়াল চ্যারিটি অনুষ্ঠান। এসময় উক্ত আয়োজন থেকে সংগ্রহ হয়েছে ৩০ হাজার ডলারেরও বেশি অর্থ।
ভার্চুয়াল অনুষ্ঠানটি পরিচালনা করেন বাফলা চ্যারেটির কো অর্ডিনেটর জসিম আশরাফি। এতে বক্তব্য রাখেন- বাফলার প্রেসিডেন্ট শিপার চৌধুরী। অনুষ্ঠানে ধন্যবাদজ্ঞাপন করেন প্রাক্তন প্রেসিডেন্ট ডা: আবুল হাসেম।
শুরুতে বাফলার চ্যারেটির একটি প্রেজেন্টেশন ভিডিও দেখানো হয়। যার পরিচালনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক জিয়া শাওন এবং উপস্থাপনায় ছিলেন- রশনি আলম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সামসুদ্দিন মানিক, সহিদুল ইসলাম, ইলিয়াস সিকদার প্রমুখ।
উল্লেখ্য, বাফলা চ্যারেটি সংগৃহিত অর্থ দিয়ে প্রতিবছর দেশে ও প্রবাসের কমিউনিটির স্বার্থে কাজ করা হয়। বিগত দুই বছর করোনার কারণে বাফলার প্যারেড অনুষ্ঠিত না হলেও বাফলার চ্যারেটি কার্যক্রম চালু ছিল এবং প্রবাসে ও বাংলাদেশে বিভিন্ন জনস্বার্থমূলক কর্মকাণ্ডে সংগৃহিত অর্থ ব্যয় করা হয়।
কমিউনিটিকে আহ্বান জানিয়ে বাফলার প্রেসিডেন্ট শিপার চৌধুরী বলেন, ‘বাফলা ননপ্রফিট সংগঠন হিসেবে (৫০১সি) ট্যাক্স মওকুফ সহ যাকাত-সাদকার টাকা চ্যারেটিতে দান করতে পারেন। আপনি চাইলে- যে কোন সময় সাহায্যের হাত বাড়িয়ে আমাদের প্রকল্পগুলো বাস্তবায়নে সহায়তা করতে পারেন।’
More Stories
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
কলকাতায় মারা গেলেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের...
