করোনার সংক্রমণ চিকিৎসায় ফাইজারের উন্নয়ন করা পিল হাসপাতালে যাওয়ার কিংবা মৃত্যুর ঝুঁকি ৮৯ শতাংশ কমায়। শুক্রবার ফাইজারের পক্ষ থেকে এ দাবি করা হয়েছে।
এর আগে মার্ক অ্যান্ড কোম্পানি নামে একটি ফার্মাসিউটিক্যাল প্রতিষ্ঠান জানিয়েছিল, তাদের উৎপাদিত পিল ‘মলনুপিরাভির’ করোনায় আক্রান্তদের হাসপাতালে যাওয়ার কিংবা মৃত্যুর ঝুঁকি অর্ধেক কমায়। এখন দেখা যাচ্ছে, মার্কের উৎপাদিত ওষুধের তুলনায় ফাইজারের ওষুধ অনেক বেশি কার্যকর। অবশ্য ফাইজার তাদের ট্রায়ালের পূর্ণ তথ্য এখনও প্রকাশ করেনি। শুক্রবার ফাইজারের পিলের কার্যকারিতার তথ্য প্রকাশের পরপর প্রতিষ্ঠানটির শেয়ারের দাম ১৩ শতাংশ বেড়েছে। বিপরীত দিক থেকে মার্কের শেয়ারের দাম কমেছে ৬ শতাংশ।
এক বিবৃতিতে ফাইজার জানিয়েছে, তারা ট্রায়ালের অন্তর্বর্তী ফলাফলের তথ্য যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসনের কাছে জমা দেওয়ার পরিকল্পনা করছে। প্যাক্সলোভিড নামের এই ওষুধটি সংক্রমিত ব্যক্তিকে তিনটি করে দৈনিক দুবার করে মোট পাঁচ দিন সেবন করাতে হবে।
প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও প্রধান নির্বাহি আলবার্ট বোরলা জানিয়েছেন, পিলটি ‘রোগীদের জীবন বাঁচাতে’, কোভিড-১৯ সংক্রমণের তীব্রতা কমাতে এবং ১০ জনের মধ্যে ৯ জনের হাসপাতালে ভর্তি হওয়ার সম্ভাবনাকে হ্রাস করেছে।
More Stories
যুদ্ধের কারণে দুবাইয়ে সম্পত্তির দাম কমছে
ইরানে যৌথভাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত ছড়িয়ে পড়েছে। এই যুদ্ধ তিন সপ্তাহ পেরিয়ে চার সপ্তাহে পড়েছে।...
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি, ট্রাম্প সময়ক্ষেপণ করতে চান : ইরান
গত দুইদিন ইরানের সঙ্গে সব ধরনের সংঘাত বন্ধে বেশ ভালো আলোচনা হয়েছে দাবি করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ট্রুথ...
ইরানের শীর্ষ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ইরানের শাসনব্যবস্থার গুরুত্বপূর্ণ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দফতরের ডিপ্লোম্যাটিক...
হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান
বিশ্ববাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি। মধ্যপ্রাচ্যের সংঘাত বিশ্বে অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণ নৌ করিডরটিকে ঝুঁকির মুখে ফেলেছে। চলমান...
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
