বিশ্বে প্রথমবারের মতো বাংলাদেশি আমেরিকান মালিকানাধীন কোনো ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জ নাসডাকে তালিকাভুক্ত হয়েছে।
ব্যাপক চাহিদার কারণে স্বল্প সময়ের মধ্যেই প্রতিষ্ঠানটির দশ মিলিয়নের বেশি শেয়ার বিক্রি হয়ে গেছে। বাংলাদেশি আমেরিকান ড. সাইফুল খন্দকার বিগত কয়েক বছর যাবত চেষ্টা করে যাচ্ছিলেন তাদের কোম্পানি নাসডাকে তালিকাভুক্ত করার জন্য।
১৯ অক্টোবর ফিনটেক ইকো সিস্টেম ডেভেলপমেন্ট করপোরেশনের নাম ভেসে ওঠে টাইমস স্কোয়ারে স্থাপিত নাসডাকের বিশাল বিলবোর্ডে। ড. সাইফুল খন্দকার সৃষ্টি করলেন নতুন ইতিহাস; যার সাফল্যে সহজ হবে বিশ্ব বাণিজ্য ও জনজীবন।
প্রথম বাংলাদেশি মালিকানাধীন কোম্পানি হিসেবে যুক্তরাষ্ট্রের শেয়ারবাজার (নাসডাক) অন্তর্ভুক্ত হলো ফিনটেক ইকোসিস্টেম ডেভলপমেন্ট করপোরেশন। ১ নভেম্বর সোমবার নিউইয়র্কের ম্যানহাটনের টাইমস স্কয়ারের জে সুইটসের কনফারেন্স রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কোম্পানির প্রতিষ্ঠাতা ও সিইও ড. সাইফুল খন্দকার।
সংবাদ সম্মেলনে কোম্পানির বিভিন্ন বিষয় তুলে ধরার পাশাপাশি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ড. সাইফুল খন্দকার। এ সময় তিনি বাংলাদেশিদের মধ্যে যারা শেয়ারবাজারের সাথে সম্পৃক্ত তাদের সহযোগিতা কামনা করেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, ১৮ অক্টোবর ন্যাসডাকে তালিকাভুক্তির পর ফিনটেক ইকোসিস্টেম ডেভেলপমেন্ট করপোরেশন এ পর্যন্ত ১৬০ মিলিয়ন ডলারের মূলধন সংগ্রহ করেছে।
তিনি জানান, বাংলাদেশি মেধায় তিলে তিলে গড়ে তোলা একটি আন্তর্জাতিক ফিন্যান্সিয়াল প্রোডাক্ট বাজারে আনবে। তিনি আশা প্রকাশ করেন, ২০২৫ সালের মধ্যে কমপক্ষে ২৫ থেকে ৩০টি ফিন্যান্সিয়াল প্রোডাক্ট আন্তর্জাতিকভাবে একটি অবিচ্ছেদ্য ফিন্যান্সিয়াল ইকোসিস্টেম গড়ে তুলবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কোম্পানির ইন্ডিপেনডেন্ট পরিচালক মাইকেল এস টমক্রিজেক ও মঞ্জুর হোসেন।
More Stories
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
কলকাতায় মারা গেলেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের...
