উন্নত চিকিৎসার জন্য ব্যাংককে গেলেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ। শুক্রবার সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে ব্যাংককে নেওয়া হয়।
এ সময় বিরোধীদলীয় নেতার সঙ্গে ছিলেন ছেলে ও দলের সংসদ সদস্য রাহ্গীর আলমাহি সাদ এরশাদ এবং পুত্রবধূ মাহিমা এরশাদ।
এর আগে রাহ্গীর আলমাহি সাদ এরশাদ বলেন, বার্ধক্যজনিত কারণে নানা রকম জটিলতার মধ্য দিয়ে যাচ্ছেন রওশন এরশাদ। গত ১৪ আগস্ট চেকআপ করার জন্য সম্মিলিত সামরিক হাসপাতালে গেলে ডাক্তাররা তাকে ভর্তি হওয়ার পরামর্শ দেন। দুদিন পর স্বাস্থ্যের অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়। কিছুদিন থাকার পর স্বাস্থ্যের উন্নতি হলে কেবিনে স্থানান্তর করা হয়। গত ১৬ অক্টোবর আবার অবনতি হলে ফের তাকে আইসিইউতে নেওয়া হয়।
সাদ এরশাদ মায়ের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
ফুসফুসের সমস্যাসহ বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছেন ৭৮ বছর বয়সী এ রাজনীতিবিদ। সাবেক ফার্স্টলেডি রওশন এরশাদ টানা পঞ্চমবারের মতো জাতীয় সংসদে রয়েছেন। ১৯৯৬ সালে ময়মনসিংহ-৪ আসন থেকে নির্বাচিত হন, ২০০১ সালে গাইবান্ধা-৫, ২০০৮ সালে রংপুর-৩ (সদর) আসন থেকে উপ-নির্বাচনে, ২০১৪ ও ২০১৮ সালে ময়মনসিংহ সদর আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
বিগত দশম জাতীয় সংসদেও বিরোধীদলীয় নেতার দায়িত্ব পালন করেন। চলতি সংসদের শুরুতে বিরোধীদলীয় উপনেতা নির্বাচিত হন। এরশাদের মৃত্যুতে বিরোধীদলীয় নেতার পদ শূন্য হলে রওশন এরশাদ বিরোধীদলীয় নেতা মনোনীত হন।
More Stories
দেড়যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে কুচকাওয়াজ, থাকবে সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা প্রদর্শনী
দীর্ঘ দেড়যুগ পর আবারও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ফিরছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেনা, নৌ ও বিমান বাহিনীর...
বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানালো মার্কিন দূতাবাস
যুক্তরাষ্ট্রের সরকারি কল্যাণ সুবিধা ব্যবহারের হার বেশির কারণে বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান স্থগিত করেছে দেশটি। সোমবার (২৩ মার্চ)...
আল-আকসায় প্রবেশে ইসরায়েলের বাধা, ফটকেই ঈদের নামাজ আদায় ফিলিস্তিনিদের
পবিত্র আল-আকসা মসজিদে ফিলিস্তিনিদের ঈদের নামাজ আদায়ে বাধা দিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। প্রধান ফটকগুলো বন্ধ করে দেওয়ায় শত শত মুসল্লি...
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছা বার্তায় তিনি...
ভেদাভেদ ভুলে ঈদের আনন্দে শামিল হওয়ার আহ্বান নাহিদ ইসলামের
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সব ভেদাভেদ ভুলে আনন্দ উৎসবে মেতে উঠতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (১৯ মার্চ)...
বাহরাইন থেকে চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বাহরাইন থেকে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি। শুক্রবার (২০ মার্চ) বিশেষ চার্টার্ড ফ্লাইটে তারা দেশের উদ্দেশে...
