যুক্তরাষ্ট্রের নাগরিকদের ব্যক্তিগত তথ্যে চীনা হস্তক্ষেপ আরও সীমিত করতে একটি দ্বিদলীয় আইন উত্থাপন করেছেন দুজন মার্কিন সিনেটর। মার্কিন নাগরিকদের ব্যক্তিগত তথ্য নিয়ে চীনসহ বিভিন্ন দেশ জাতীয় নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করতে পারে, এমন বিবেচনা থেকেই এ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে উল্লেখ করেছেন তারা। দ্য প্রোটেক্টিং সেনসেটিভ পার্সোনাল ডাটা অ্যাক্ট অব ২০২১ শীর্ষক এ আইনটি ফ্লোরিডায় রিপাবলিকান দলের সিনেটর ম্যাক্রো রোবিও এবং জর্জিয়ার ডেমোক্রেট সিনেটর রাফায়েল ওয়ারনকের পৃষ্ঠপোষকতায় আইনটি প্রণয়ন করা হয়।
কমিটি অন ফরেন ইনভেস্টমেন্ট ইন দ্য ইউএস (সিএফআইইউএস) কর্তৃপক্ষের নজরদারি কার্যক্রম সম্প্রসারনের লক্ষ্য নিয়ে নতুন আইনটি প্রণয়ন করা হয়েছে। সিএফআইইউএস একটি আন্তঃসংস্থা রেগুলটরি, যারা মার্কিন ব্যবসায়ের ক্রেতাদেরকে তাদের ক্রয়সংক্রান্ত কাগজপত্র পর্যালোচনার জন্য জমা দিতে বাধ্য করতে পারে।
সিনেটররা জানিয়েছেন, এই বিলটির মাধ্যমে জেনেটিক পরীক্ষার ফলাফল, স্বাস্থ্য পরিস্থিতি ও বীমা আবেদনসহ বিভিন্ন তথ্য সুরক্ষা চাওয়া যাবে। এ ছাড়া আর্থিক সঙ্কট, নিরাপত্তা, ভূতাত্তিক তথ্য, ব্যক্তিগত ই-মেইল, সরকারি শনাক্তকরণ তথ্য এবং ক্রেডিট প্রতিবেদনের মতো সংবেদনশীল তথ্যের সুরক্ষার বিষয়ও থাকবে।
সিএফআইইউএসের পর্যালোচনাগুলোয় শুধুমাত্র চীনের অধিগ্রহণের কথা উল্লেখ করা হয়নি এবং আইনটিতে নির্দিষ্টভাবে চীনের নাম উল্লেখ করা হয়নি। অবশ্য সিনেটর রুবিও নিজের ইচ্ছা প্রকাশে দ্বিধা বোধ করেননি। এক বিবৃতিতে তিনি বলেন, ‘ব্যাক্তিগত তথ্য নিয়ে কাজ করে এমন মার্কিন কোম্পানিগুলোয় বিদেশি বিনিয়োগ বিষয়ে আমেরিকানদের গভীরভাবেই উদ্বিগ্ন হওয়া উচিত। কারণ এ ধরনের বিনিয়োগের ক্ষেত্রে জেনেটিক পরীক্ষার ফলাফল এবং ব্যাক্তিগত অর্থনৈতিক লেনদেনের মতো তথ্যগুলো চীনসহ বিভিন্ন স্থানে ফাঁস হয়ে যাওয়ার ঝুঁকি থাকে।’
এ প্রসঙ্গে সিনেটর ওয়ারনক বলেছেন, ‘ক্ষতি করতে চায় এমন প্রতিষ্ঠানগুলোর থেকে’ ব্যাক্তিগত উপাত্ত এবং তথ্য সুরক্ষার প্রয়োজন রয়েছে। তিনি আরও বলেছেন, ‘বিদেশি বিনিয়োগের মতো একটি আইনি কাঠামো ব্যবহার করে গণপ্রজাতন্ত্রী চীনের মতো দেশগুলো আমেরিকানদের ব্যাক্তিগত তথ্যগুলো নিজেদের কাজে ব্যবহার করে। এটি জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে বড় ধরনের ঝুঁকি।’
আশা করা হচ্ছে দ্বিদলীয় বিলটি কংগ্রেসে শক্ত সমর্থন পাবে। কারণ বিশ্বের সব দেশই এখন ব্যাক্তিগত তথ্য সুরক্ষার জন্য নিজস্ব আইন প্রনয়ণের দৌড়ে রয়েছে। গত সোমবার চীনে প্রথমবারের মতো ব্যক্তিগত তথ্য নিয়ে সমন্বিত আইন ‘পার্সোনাল ইনফরমেশন প্রোটেকশন ল’ কার্যকর হয়। চীনের এই আইনটি ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) জেনারেল ডাটা প্রোটেকশন রেগুলেশন অনুযায়ী তৈরি করা হয়েছে। বিভিন্ন ধরনের উপাত্ত সংগ্রহে থাকে এমন স্থানীয় ও কিছু বিদেশি কোম্পানিগুলোকে লক্ষ্য করে এ আইন তৈরি করা হয়েছে।
কিছু কিছু মার্কিন আইনপ্রনেতারা উদ্বেগ প্রকাশ করেছেন যে, তথ্য সুরক্ষার দিক থেকে যুক্তরাষ্ট্র পিছিয়ে রয়েছে; যা যুক্তরাষ্ট্রের প্রযুক্তিগত নের্তৃত্বকে হুমকির মুখে ফেলতে পারে। শুধু তাই নয় যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ তথ্যগুলো বিদেশি সরকারের হাতে চলে গেলে ভয়াবহ নিরাপত্তা হুমকির সৃষ্টি হবে বলে আশঙ্কা করা হচ্ছে।
এ অবস্থায় সম্প্রতি পর্যালোচনা বাড়িয়ে দিয়েছে সিএফআইইউএস। যেমন, ২০১৯ সালে বেইজিং কুনলন টেককে গ্রিন্ডারে বিনিয়োগ তুলে নিতে বলে। গে ডেটিং অ্যাপ গ্রিন্ডার ২৪৫ ডলারে কিনেছিলৈা চীনের কোম্পানিটি। কিন্তু এই অ্যাপটির গ্রাহকদের বিভিন্ন ব্যাক্তিগত তথ্য এবং এইচআইভি সংক্রান্ত তথ্যগুলো চীনের হাতে চলে যাবে ও সাইটটি ব্যবহারকারীদের বিরুদ্ধে ব্যবহৃত হতে পারে এমন আশঙ্কা থেকেই চুক্তিটির বিপক্ষে মত দেওয়া হয়। এ অবস্থায় সাম্প্রতি উত্থাপিত আইনটির মাধ্যমে বোঝা যাচ্ছে যে, অন্তত কংগ্রেসের কিছু সদস্য বোঝতে পেরেছেন যে, যুক্তরাষ্ট্রের ব্যক্তিগত তথ্য সুরক্ষার বিষয়টি আরও নজরদারির মধ্যে রাখতে হবে।
More Stories
ইরানের সঙ্গে প্রধান প্রধান বিষয়ে ঐকমত্যের দাবি ট্রাম্পের
পারস্য উপসাগর অঞ্চলে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনার মধ্যেই কূটনৈতিক অগ্রগতির ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ...
বহু বছর ধরে সাহায্য নেওয়া কিছু দেশ এখন আমাদের সহায়তা করতে আগ্রহী নয়: ট্রাম্প
হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করার কার্যক্রমে অংশ নিতে মিত্র দেশগুলোর অনীহায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার...
মার্কিন প্রেসিডেন্টের সামরিক ক্ষমতা সীমিতকরণে ভোট দেবেন সিনেটররা
গ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে আরও সামরিক পদক্ষেপ নেওয়ার ক্ষমতা সীমিত করার লক্ষ্যে স্থানীয় সময় বুধবার মার্কিন সিনেটে যুদ্ধ ক্ষমতা...
‘ভিসা বন্ড প্রোগ্রাম’ কীভাবে কাজ করে, জানাল যুক্তরাষ্ট্র দূতাবাস
বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড (ভিসায় জামানত) কার্যকর হয়েছে গত ২১ জানুয়ারি। দেশটিতে স্বল্পমেয়াদি ভ্রমণের ক্ষেত্রে ভিসাশর্ত লঙ্ঘনের ঝুঁকি কমাতে...
নোবেল পুরস্কার পাইনি, তাই শুধু শান্তি নিয়ে ভাবতে বাধ্য নই: ট্রাম্প
নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার হতাশার সঙ্গে গ্রিনল্যান্ড দখলের হুমকিকে যুক্ত করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গার...
বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য সব ধরনের মার্কিন ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত
ট্রাম্প প্রশাসন বাংলাদেশসহ ৭৫টি দেশের আবেদনকারীদের জন্য সব ধরনের ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত করছে বলে বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র...
