প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎ পেতে অনেক দেশের নেতারা এখন লাইন ধরে থাকেন বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন।
শুক্রবার যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ও যুক্তরাজ্যে বাংলাদেশের রাষ্ট্রদূত সাইদা মোনা তাসনিম।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, আগে আমাদের অনেক দেশের নেতাদের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য ঘুরতে হতো। আমরা অ্যাপয়েন্টমেন্ট পেতাম না। তবে এখন সময় বদলেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করার জন্য অনেকেই এখন লাইন ধরে থাকেন। প্রধানমন্ত্রীর জন্য বাংলাদেশের ইমেজ বেড়েছে, সে কারণে বিশ্ব দরবারে আমাদের মর্যাদাও বেড়েছে।
তিনি বলেন, গ্লাসগোর জলবায়ু সম্মেলনে বিশ্বের অনেক নেতাই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিশেষ সম্মান দিয়েছেন। অনেক দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান তার সঙ্গে আলাপ করেছেন। এটা আমাদের জন্য সম্মানের।
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে অত্যন্ত উষ্ণ আলোচনা হয়েছে বলে জানান ড. মোমেন।
পররাষ্ট্রমন্ত্রী এ সময় আরও বলেন, আগামী বছর দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৫০ বছরপূর্তি হবে। দুই দেশ যৌথভাবে এটি উদযাপন করবে। এ ছাড়া বাংলাদেশের একটি উন্নয়ন অংশীদার হিসেবে যুক্তরাজ্য কাজ করবে বলেও জানান তিনি।
More Stories
প্রবাসে দায়িত্বহীনতা ও ডিজিটাল অপব্যবহার: মাসুদ আহমেদ প্রসঙ্গ
বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে, বিশেষ করে লস এঞ্জেলেসে, বাংলাদেশি অভিবাসীদের একটি সুসংগঠিত ও মর্যাদাপূর্ণ কমিউনিটি গড়ে উঠেছে।...
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
