যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটি কাউন্সিল নির্বাচনে প্রথমবারের মতো বাংলাদেশি বংশোদ্ভূত মুসলিম নারী শাহানা হানিফ নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচনে ব্রুকলিনে বাংলাদেশিসহ স্প্যানিশ, জুইশ অধ্যুষিত কেনসিংটন, পার্ক স্লোপ এবং সেন্ট্রাল ব্রুকলিন নিয়ে গঠিত কাউন্সিল ডিসট্রিক্ট-৩৯ থেকে জয়ী হন শাহানা হানিফ।
বোর্ড অব ইলেকশন অফিস জানায়, মোট ভোটের ৮৯ শতাংশ পেয়েছেন শাহানা হানিফ। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ পার্টির উইনকোফ পেয়েছেন মাত্র ৮ শতাংশ ভোট।
বাংলাদেশি বংশোদ্ভূত শাহানা হানিফের পৈত্রিক নিবাস চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায়। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অন্যতম উপদেষ্টা মোহাম্মদ হানিফের জ্যেষ্ঠ কন্যা শাহানা হানিফ শাহানা হানিফ দীর্ঘ দিন ধরে ব্রুকলিনে রাজনীতিতে সক্রিয়। মাঠের রাজনীতিতে তিনি প্রগতিশীল যুব প্রজন্মের প্রতিনিধি হিসেবে পরিচিত।
মঙ্গলবার রাতে এক বিবৃতিতে শাহানা বলেন, আমি খুবই খুশি এবং গর্বিত নিউইয়র্ক সিটির ৫ শতাধিক বছরের ইতিহাসে প্রথম মুসলিম সদস্য হিসেবে এবং ডিসট্রিক্ট ৩৯-এ প্রথম নারী হিসেবে জয়ী হতে পেরে।
তিনি আরও বলেন, আমরা ইতোমধ্যে বর্ণ-বিদ্বেষমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে মোর্চা গঠন করেছি, ধর্ম এবং জাতিগত সম্প্রীতির বন্ধনকে সুসংহত করার পথে আছি। আমরা এমন পরিবেশ তৈরি করতে চাই যেখানে দুর্বলকে রক্ষা করবে, ন্যায়সঙ্গত শিক্ষা নিশ্চিত করবে, জলবায়ু সংকট নিরসনে বিনিয়োগ করবে এবং অভিবাসী প্রতিবেশীরা স্বাচ্ছন্দ্য বোধ করবে।
তিনি বলেন, নির্বাচন শেষে নীরব হয়ে থাকলে চলবে না। সবাইকে সজাগ ও সরব থাকতে হবে নিজ নিজ অধিকারের প্রশ্নে।
নিউইয়র্কে বাংলাদেশিদের তৃতীয় প্রজন্মের অভিবাসন চলমান। কিন্তু, এতদিন এখানে কোনো বাংলাদেশি জনপ্রতিনিধি নির্বাচিত হতে পারেননি। গত ২ দশকের বেশি সময় ধরে চেষ্টা করেও নিজেদের কোনো ঐক্যবদ্ধ প্রার্থী দাঁড় করাতে পারেননি বাংলাদেশিরা।
এ নির্বাচনে সিটি মেয়র পদে জয়ী হয়েছেন এরিড এডামস। তিনি হবেন এই সিটির ইতিহাসে দ্বিতীয় কৃষ্ণাঙ্গ মেয়র।
More Stories
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
কলকাতায় মারা গেলেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের...
