ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক, সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদকে দেখে এলেন বিদিশা সিদ্দিক। আজ রোববার বেলা ১১টার দিকে ছেলে শাহতা জারাব এরিককে নিয়ে তিনি হাসপাতালে যান।
রওশন এরশাদের সঙ্গে দেখা করার পর বিদিশা বলেন, ‘ম্যাডামের শারীরিক অবস্থা খুব দুর্বল। কথা জড়িয়ে যাচ্ছে। আমরা কিছুক্ষণ তার পাশে ছিলাম। তিনি আমার ও এরিকের কথা শুনেছেন। আমি বলেছি, শাদের জন্য কোনো চিন্তা করবেন না। আমরা আছি।’
এর আগে ফুসফুসের জটিলতা নিয়ে গত ১৪ আগস্ট ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হন রওশন। ২৫ অগাস্ট তাকে আইসিইউ থেকে সিএমএইচের অফিসার্স ফ্যামিলি ওয়ার্ডের ভিভিআইপি কেবিনে স্থানান্তর করা হয়েছিল। পরে আবার আইসিইউওতে ফেরত নেওয়া হয়। বর্তমানে রওশনকে অক্সিজেন দেওয়া লাগছে না। রওশন এরশাদের পাশে দাঁড়িয়ে তার সুস্থতার জন্য দোয়া করার কথা জানিয়েছেন বিদিশা।
জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা এইচ এম এরশাদের প্রথম স্ত্রী রওশন জাতীয় পার্টিতে রয়েছেন প্রধান পৃষ্ঠপোষক পদে। টানা দ্বিতীয় মেয়াদে তিনি সংসদে বিরোধীদলীয় নেতার পদে রয়েছেন। তার ছেলে রাহগীর আল মাহি শাদ (শাদ এরশাদ) বাবার আসনে সংসদ সদস্য হয়েছেন।
এরশাদের মৃত্যুর পর তার ভাই জিএম কাদের দলটির চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি সংসদে বিরোধীদলীয় উপনেতার দায়িত্বে রয়েছেন। গত ১৪ জুলাই এরশাদের মৃত্যুবার্ষিকীতে ছেলে এরিক তার সৎ মা রওশন এরশাদকে জাতীয় পার্টির নতুন চেয়ারম্যান ঘোষণা দেন।
এইচ এম এরশাদের সঙ্গে বিয়ের সূত্রে জাতীয় পার্টিতে পদ নিয়ে সক্রিয় হয়েছিলেন বিদিশা। কিন্তু বিচ্ছেদের পর হারিয়ে যান দল থেকে। এখন আবার জাতীয় পার্টিতে সক্রিয় হতে চাইছেন তিনি। তবে বিদিশার ভাষ্য, তিনি জাতীয় পার্টির পুনর্গঠন চান।
More Stories
প্রবাসে দায়িত্বহীনতা ও ডিজিটাল অপব্যবহার: মাসুদ আহমেদ প্রসঙ্গ
বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে, বিশেষ করে লস এঞ্জেলেসে, বাংলাদেশি অভিবাসীদের একটি সুসংগঠিত ও মর্যাদাপূর্ণ কমিউনিটি গড়ে উঠেছে।...
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
