নিউইয়র্কে মুক্তধারা ফাউন্ডেশনের ৫ দিনব্যাপী বাংলা বইমেলা পরিদর্শন করেছেন নিউইয়র্ক স্টেটের এ্যাসেম্বলিওম্যান ক্যাটালিনা ক্রুজ। ৩০ অক্টোবর ছিল বইমেলার তৃতীয় দিন। জ্যাকসন হাইটসে জুইশ সেন্টারে এদিন সন্ধ্যায় এসেছিলেন এলাকার নির্বাচিত জনপ্রতিনিধি ক্যাটালিনা ক্রুজ। ঘুরে ঘুরে দেখেন বইয়ের স্টল আর জড়ো হওয়া বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের নির্মল আড্ডা।
সেখানে তিনি জানান, ‘এটাই এই সিটিতে বাঙালির সরব উপস্থিতির অন্যতম একটি উদাহরণ। এভাবেই কঠোর শ্রম আর মেধার বিনিয়োগ ঘটিয়ে উঠতি কমিউনিটি হিসেবে বাঙালিরা নিজের বিশেষ একটি অবস্থান তৈরি করছেন। আমি মুগ্ধ-অভিভূত। এই নিউইয়র্কের বহুজাতিক সমাজের অপূর্ব এক প্রতিচ্ছবি দেখছি এই মেলায়। বাঙালির মেলা হলেও ভিন্নভাষীদের পদচারণা আমাকে মুগ্ধ করেছে। বিশেষ করে করোনায় ক্ষত-বিক্ষত কমিউনিটিকে স্বাভাবিক জীবনে ফেরানোর ক্ষেত্রে এ মেলার গুরুত্ব অপরিসীম।’
এ সময় মেলার আহবায়ক বীর মুক্তিযোদ্ধা ড. নুরুন্নবীর সাথেও কথা বলেন ক্যাটালিনা ডেমোক্রেটিক পার্টির জনপ্রিয় এই রাজনীতিক। ড. নুরুন্নবীও নিউ জার্সির প্লেইন্সবরো কাউন্সিলে ডেমোক্রেটিক পার্টির নির্বাচিত প্রতিনিধি।
মেলায় ঘুংঘুর-এর বইয়ের স্টলে থাকা কবি ও কলামিস্ট ফকির ইলিয়াস ও কবি ফারহানা ইলিয়াস তুলিসহ কয়েকজন লেখিকার সাথে শুভেচ্ছা বিনিময়ের সময় সকলকে অভিনন্দন জানান ক্যাটালিনা ক্রুজ।
উল্লেখ্য, ২৮ অক্টোবর লাগোয়ার্ডিয়া ম্যারিয়ট হোটেলের বলরুমে বর্ণাঢ্য এক অনুষ্ঠানে ৩০তম বাংলা বইমেলার উদ্বোধন করেন কবি আসাদ চৌধুরী। এরপরই মেলার প্রধান অতিথি ওয়াশিংটনে বাংলাদেশের রাষ্ট্রদূত এম শহীদুল ইসলাম বক্তব্য দেন। তিনি বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শুভেচ্ছা জানান, বইমেলার আয়োজকসহ অংশগ্রহণকারী সকলকে। বাংলা ভাষা ও সংস্কৃতির প্রতি গভীর মমত্ববোধের তাগিদেই ৩০ বছর যাবত এই বইমেলা অনুষ্ঠিত হচ্ছে বলে উল্লেখ করেন রাষ্ট্রদূত এম শহীদুল ইসলাম। উদ্বোধনী রজনীতে মুক্তিযুদ্ধের গান পরিবেশন করেন ৩ কণ্ঠযোদ্ধা রথীন্দ্রনাথ রায়, কাদেরি কিবরিয়া এবং শহীদ হাসান।
উল্লেখ্য, একইসাথে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীও উদযাপিত হচ্ছে। দ্বিতীয় দিন থেকে মেলা চলছে জুইশ সেন্টারে। বইয়ের স্টল ছাড়াও কবিতা আবৃত্তি ও পাঠের অনুষ্ঠান এবং বাংলা সাহিত্য নিয়ে মুক্ত আলোচনা হচ্ছে এই মেলায়। ঢাকা থেকে বেশ কটি প্রকাশনা সংস্থা এ বছর প্রকাশিত বইয়ের সমাহার ঘটিয়েছেন।
More Stories
প্রবাসে দায়িত্বহীনতা ও ডিজিটাল অপব্যবহার: মাসুদ আহমেদ প্রসঙ্গ
বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে, বিশেষ করে লস এঞ্জেলেসে, বাংলাদেশি অভিবাসীদের একটি সুসংগঠিত ও মর্যাদাপূর্ণ কমিউনিটি গড়ে উঠেছে।...
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
