ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা মনে হয় বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হতে চাইছে বলে মন্তব্য করেছেন কবি নির্মলেন্দু গুণ। আজ শনিবার ফেসবুকে এক পোস্টে এ কথা বলেছেন তিনি।
নির্মলেন্দু গুণ লিখেন, ‘ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা মনে হয় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে চাইছে। তাই যেখানে পরাজয়ের সম্ভাবনা দেখা দিচ্ছে সেখানে জনসমর্থিত স্বতন্ত্র প্রার্থীদের মাঠ ছাড়া করার জন্য তারা প্রতিপক্ষের ওপর প্রকাশ্যে হামলা করছে। আমার নিজ উপজেলা থেকে পাওয়া এরকম চিত্রই সারা দেশের চিত্র কি-না জানি না। হওয়ার সম্ভাবনাই বেশি বলে মনে হয়।’
আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা তার উপজেলায় অধিকাংশ স্বতন্ত্র প্রার্থী এবং তাদের সমর্থকদের ভয়-ভীতি প্রদর্শন করছে বলেও উল্লেখ করেছেন এই কবি। তিনি লিখেছেন, ‘স্থানীয় প্রশাসন নৌকা প্রতীক পাওয়া “ধোয়া তুলসিপাতা”-দের আক্রমণ থেকে ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ গ্রহণকারী স্বতন্ত্র প্রার্থী ও তাদের কর্মী সমর্থকদের সুরক্ষা নিশ্চিত করতে পারছে না, বা চাইছে না।’
নির্মলেন্দু গুণ বলেন, ‘আমি খালি মাঠে গোল দেওয়ার এই বদভ্যাস পরিত্যাগ করার জন্য নৌকা প্রতীক প্রাপ্তদের প্রতি সবিনয় আহ্বান জানাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী, দয়া করে আপনি আওয়ামী লীগের সভাপতি হিসেবে আপনার মনোনীত প্রার্থীদের সহিষ্ণু হবার নির্দেশ দিন। তাদের রাজশক্তির দম্ভ প্রকাশ করা থেকে বিরত থাকতে বলুন। মাঠ পর্যায়ের জনগণের রায় নিয়ে তাদের জয়ী হতে বলুন।’
স্থানীয় প্রশাসনকে দুষ্টের দমন ও শিষ্টের সুরক্ষায় নিরপেক্ষ ভূমিকা পালনের জন্য সক্রিয় হওয়ার নির্দেশ দিন। সেটাই আপনার (প্রধানমন্ত্রী) জন্য এবং দেশের ভবিষ্যতের জন্য ভালো হবে বলে মন্তব্য করেন নির্মলেন্দু গুণ।
More Stories
দেড়যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে কুচকাওয়াজ, থাকবে সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা প্রদর্শনী
দীর্ঘ দেড়যুগ পর আবারও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ফিরছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেনা, নৌ ও বিমান বাহিনীর...
বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানালো মার্কিন দূতাবাস
যুক্তরাষ্ট্রের সরকারি কল্যাণ সুবিধা ব্যবহারের হার বেশির কারণে বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান স্থগিত করেছে দেশটি। সোমবার (২৩ মার্চ)...
আল-আকসায় প্রবেশে ইসরায়েলের বাধা, ফটকেই ঈদের নামাজ আদায় ফিলিস্তিনিদের
পবিত্র আল-আকসা মসজিদে ফিলিস্তিনিদের ঈদের নামাজ আদায়ে বাধা দিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। প্রধান ফটকগুলো বন্ধ করে দেওয়ায় শত শত মুসল্লি...
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছা বার্তায় তিনি...
ভেদাভেদ ভুলে ঈদের আনন্দে শামিল হওয়ার আহ্বান নাহিদ ইসলামের
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সব ভেদাভেদ ভুলে আনন্দ উৎসবে মেতে উঠতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (১৯ মার্চ)...
বাহরাইন থেকে চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বাহরাইন থেকে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি। শুক্রবার (২০ মার্চ) বিশেষ চার্টার্ড ফ্লাইটে তারা দেশের উদ্দেশে...
