কোভিড-১৯ মোকাবিলার জন্য আগামী ১২ মাসে দুই হাজার ৩৪০ কোটি মার্কিন ডলার প্রয়োজন বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। এজন্য সংস্থাটি জি-২০-এর নেতাদের এগিয়ে আসার এবং অর্থ প্রদানের আহ্বান জানিয়েছে।
বিশ্বের শক্তিধর বিশটি দেশের জোট জি-২০’র নেতারা চলতি সপ্তাহের শেষ দিকে রোমে বৈঠকে বসছেন। ডব্লিউএইচও’র প্রধান টেড্রস আধানম গ্যাব্রিয়াসুস জি-২০’র নেতাদের উদ্দেশে বলেন, তাঁরা দরিদ্র দেশগুলোকে মহামারিতে দীর্ঘ সময় ধরে সুরক্ষা থেকে বঞ্চিত রাখতে পারেন না। সংবাদ সংস্থা এএফপির বরাত দিয়ে বার্তা সংস্থা বাসস এ খবর জানিয়েছে।
টেড্রস বলেন, আরও ৫০ লাখ লোকের মৃত্যুর আশঙ্কা মোকাবিলায় কোভিড-১৯ টিকা, পরীক্ষা এবং চিকিৎসা সুবিধা নিশ্চিত করার জন্য আগামী ১২ মাসে দুই হাজার ৩৪০ কোটি মার্কিন ডলার প্রয়োজন।
টেড্রস আধানম এক সংবাদ সম্মেলনে বলেন, মহামারি অবসানে কার্যকর ব্যবস্থা নিতে জি-২০ ‘প্রয়োজনীয় রাজনৈতিক ও আর্থিক প্রতিশ্রুতি দেওয়ার ক্ষমতা রাখে।’
ডব্লিউএইচও’র প্রধান বলেন, ‘আমরা চূড়ান্ত মুহূর্তে আছি; বিশ্বকে নিরাপদ রাখার জন্য বলিষ্ঠ নের্তৃত্বের প্রয়োজন।’
ডব্লিউএইচও’র নেতৃত্বে ‘অ্যাকসেস টু কোভিড টুলস অ্যাক্সিলারেটর’-এর লক্ষ্য হলো—মহামারি মোকাবেলায় প্রয়োজনীয় সরঞ্জামগুলোর উন্নয়ন, উৎপাদন, সংগ্রহ ও বিতরণ করা। ডব্লিউএইচও বলছে—এতে অর্থায়নের দুই হাজার ৩৪০ কোটি ডলার প্রয়োজন, ‘যা মহামারির কারণে ট্রিলিয়ন ডলারের ক্ষতি এবং বিভিন্ন দেশের জাতীয় পুনরুদ্ধার প্রক্রিয়ায় সহায়তা দিতে গৃহীত উদ্দীপনা পরিকল্পনার ব্যয়ের তুলনায় সামান্য।’
More Stories
যুদ্ধের কারণে দুবাইয়ে সম্পত্তির দাম কমছে
ইরানে যৌথভাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত ছড়িয়ে পড়েছে। এই যুদ্ধ তিন সপ্তাহ পেরিয়ে চার সপ্তাহে পড়েছে।...
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি, ট্রাম্প সময়ক্ষেপণ করতে চান : ইরান
গত দুইদিন ইরানের সঙ্গে সব ধরনের সংঘাত বন্ধে বেশ ভালো আলোচনা হয়েছে দাবি করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ট্রুথ...
ইরানের শীর্ষ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ইরানের শাসনব্যবস্থার গুরুত্বপূর্ণ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দফতরের ডিপ্লোম্যাটিক...
হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান
বিশ্ববাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি। মধ্যপ্রাচ্যের সংঘাত বিশ্বে অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণ নৌ করিডরটিকে ঝুঁকির মুখে ফেলেছে। চলমান...
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
