হলিউডের সায়েন্টোলজি’র লেবানন হলে অনুষ্ঠিত হল লিটল বাংলাদেশ প্রেস ক্লাব অব লস এঞ্জেলেস আয়োজিত গুণীজন সম্বর্ধনা ‘লিটল বাংলাদেশ অ্যাওয়ার্ড-২০২১’।
গত ২৪ অক্টোবর রবিবার সন্ধ্যা ৭টায় এ অনুষ্ঠান সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ কন্সুলেট জেনারেল অব লস এঞ্জেলেস তারেক মোহাম্মদ। এছাড়া নিউ ইয়র্ক থেকে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শেখ গালিব রহমান ও অভিনেতা আদনান ফারুক হিল্লোল এবং নওশীন নাহরীন মৌ।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ব্যতিক্রমধর্মী উপস্থাপনা সাজিয়া হক মিমি।
লিটল বাংলাদেশ এওয়ার্ড-২০২১ উদ্বোধনীতে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি কাজী মশহুরুল হুদা। তিনি বলেন, “স্বাধীনতার পর লস এঞ্জেলেস তথা লিটল বাংলাদেশ কমিউনিটি গড়ে তোলার ক্ষেত্রে যারা অবদান রেখেছেন তাদেরকে লিটল বাংলাদেশ প্রেস ক্লাব প্রতি বছর গুনীজন সম্মাননা’র আয়োজন করবে।”
আরও বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক লস্কর আল মামুন।
এ বছর গুনীজন সম্মাননায় লিটল বাংলাদেশ অ্যাওয়ার্ড ২০২১ গ্রহণ করেছেন- মোহম্মদ সামসুল আহসান, মমিনুল হক বাচ্চু, মিয়া নিঈম হাবিব ও এম কে জামান।
প্রধান অতিথি লস এঞ্জেলেসের কন্সাল জেনারেল তারেক মোহাম্মদ অ্যাওয়ার্ড গুণীজনদের হাতে তুলে দেন। উত্তরীয় পরিয়ে দেন সংগঠনের সভাপতি কাজী মশহুরুল হুদা।
অনুষ্ঠানে গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থাপিকা মিমির সাথে হিল্লোল ও নওশীন এর আলাপচারিতা দর্শকদের আনন্দ দেয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে উপভোগ্য গান পরিবেশন করেন নিউ ইয়র্ক থেকে আগত শিল্পী রায়হান তাজ।
আপ্যায়নের ব্যবস্থা ছিল।
More Stories
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
কলকাতায় মারা গেলেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের...
