প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান বলেন, দেশের শেয়ারবাজারকে নিয়মিত উন্নত করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে শেয়ারবাজার সর্বোচ্চ রিটার্ন দিচ্ছে। ফলে এখন বিনিয়োগের জন্য খুবই আকর্ষণীয় হয়ে উঠেছে বাংলাদেশের শেয়ারবাজার।
বুধবার (২৭ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল ৪টায় ভার্চুয়াল প্ল্যাটফর্মে যুক্তরাজ্যে আসন্ন রোড শোকে কেন্দ্র করে অনুষ্ঠিত আন্তর্জাতিক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
সংবাদ সম্মেলনে অংশ নেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়ত-উল-ইসলাম, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান মোহাম্মদ সিরাজুল ইসলাম এবং যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার, আইএমওতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মিসেস সাইদা মুনা তাসনিম।
সালমান ফজলুর রহমান বলেন, দুটি উদ্দেশ্যে আমরা ইনভেস্টর সামিট করতে যাচ্ছি। এর মধ্যে একটি হলো- বাংলাদেশ গত ১০ বছরে কি অর্জন করেছে তা জানাতে। অনেকটা নতুন বাংলাদেশকে জানানো বা ব্র্যান্ডিং করতে এই সামিট করাতে যাচ্ছি। অন্যটি হলো বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী করে তোলা। আমরা মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছি এবং প্রধানমন্ত্রী ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে পরিণত হওয়ার লক্ষ্যমাত্রা হাতে নিয়েছেন। প্রকৃতপক্ষে আমরা গত ১০ বছরে অনেক অর্জন করেছি। এখন আমাদের পরবর্তী ধাপে (উন্নত দেশ) যেতে হবে। এ কারণে আমাদের দেশে বিভিন্ন খাতে বিনিয়োগ দরকার। এক্ষেত্রে আমরা ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট (এফডিআই) ও ক্যাপিটাল মার্কেট ফোকাস করব।
তিনি বলেন, বিদেশি বিনিয়োগকারীরা বিনিয়োগ ফেরত নেওয়ার পলিসি সম্পর্কে জানতে চায়। এক্ষেত্রে সবচেয়ে ভালো উপায় হচ্ছে শেয়ারবাজারে বিনিয়োগ। আমরা বাংলাদেশের শেয়ারবাজারকে বর্ধিত করতে চাই। এছাড়া ফ্রন্ট্রিয়ার মার্কেট থেকে ইমার্জিং মার্কেটে নিয়ে যেতে চাই।
উল্লেখ্য, আগামী ৪ নভেম্বর যুক্তরাজ্যের লন্ডনে ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট ২০২১: বিল্ডিং সাসটেইনেবল গ্রোথ পার্টনারশিপ’ এবং ৮ নভেম্বর ম্যানচেস্টারে ‘দ্য রাইজ অফ বেঙ্গল টাইগার: ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট পটেনশিয়ালস ইন বাংলাদেশ’- শিরোনামে এ দুটি জায়গায় রোড শো অরনুষ্ঠিত হবে। যুক্তরাজ্যে অনুষ্ঠিত হতে যাওয়া এবারের রোড শোটি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একইসঙ্গে রোড শোতে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান।
এছাড়া অনুষ্ঠানে বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়ত-উল-ইসলাম, বিডার চেয়ারম্যান মোহাম্মদ সিরাজুল ইসলাম এবং যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার, আইএমও-তে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মিসেস সাইদা মুনা তাসনিম। আর এ রোড শোতে প্রথমবারের মতো বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির ও এনবিআরের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম অংশ নেন।
এর আগে প্রথম দফায় দুবাইতে, দ্বিতীয় দফায় যুক্তরাষ্ট্রে, তৃতীয় দফায় সুইজারল্যান্ডে সাফল্যের সঙ্গে রোড শো সম্পন্ন করেছে বিএসইসি। আর চতুর্থ দফায় যুক্তরাজ্যে রোড সফলভাবে সম্পন্নের পর কাতার, সিঙ্গাপুর, জার্মানি, কানাডা, রাশিয়া, ইতালি, হংকং, জাপান, মালয়েশিয়াসহ বিভিন্ন উন্নত দেশের শহরে ধারাবাহিকভাবে রোড শো আয়োজন করার পরিকল্পনা নিয়েছে বিএসইসি।
More Stories
জুলাই আন্দোলনে আহত-শহিদ পরিবারের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ দেবে সরকার
জুলাই আন্দোলনে আহত, পঙ্গুত্ববরণকারী শিক্ষার্থী এবং শহিদদের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত অবৈতনিক শিক্ষার আওতায় আনার নির্দেশ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক...
১৭ বছর লড়াইয়ের পরও বহিষ্কার, মুখ খুললেন রুমিন ফারহানা
ব্রাহ্মণবাড়িয়া-২ আসন (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের আংশিক) থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া...
ঈদের পরে প্রথম কার্যদিবসে টানা ১১ ঘণ্টা অফিস করলেন প্রধানমন্ত্রী
পবিত্র ঈদুল ফিতরের ছুটির আমেজ পুরোপুরি কাটেনি। এখনও অনেকে পরিবার-পরিজন নিয়ে ঈদ উদযাপন করছে। তাই, কর্মস্থলে ফেরেনি বহু মানুষ। কিন্তু...
জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা দ্বিধাগ্রস্ত জাতিকে ঐক্যবদ্ধ করে: রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, মেজর জিয়ার স্বাধীনতার ঘোষণা-বিভ্রান্ত ও দ্বিধাগ্রস্ত পুরো জাতিকে ঐক্যবদ্ধ করে, অসম সাহসী করে তোলে, সশস্ত্র যুদ্ধে...
স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
একটি ন্যায়ভিত্তিক, উন্নত-সমৃদ্ধ, স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীকাল ‘গণহত্যা দিবস’...
দেড়যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে কুচকাওয়াজ, থাকবে সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা প্রদর্শনী
দীর্ঘ দেড়যুগ পর আবারও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ফিরছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেনা, নৌ ও বিমান বাহিনীর...
