বিশ্বের সর্বকনিষ্ঠ অধ্যাপক সুবর্ণ আইজাক বারী (৯) ২৪ অক্টোবর আফ্রিকা থেকে নিউইয়র্কে ফিরেছেন। তিনি চলতি বছরের দক্ষিণ আফ্রিকার ‘ভিঞ্চি ইনস্টিটিউট’ থেকে ‘দ্য ভিঞ্চি পুরস্কার’ বিজয়ী হন। দক্ষিণ আফ্রিকা সফরের জন্য দ্য ভিঞ্চি ইনস্টিটিউট তাকে একটি বিশেষ বিমান দেয়। অধ্যাপক সুবর্ণ আইজাক-কে বহনকারি বিমান জোহানেসবার্গ তাম্বো বিমানবন্দরে ১৭ অক্টোবর অবতরণ করে।
বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ড. এইচ বি ক্লপার প্রফেসর সুবর্ণ আইজাককে লাল গালিচা সংবর্ধনা দেন। সুবর্ণকে দেখতে অনেক বাংলাদেশি এবং ভারতীয় বিমানবন্দরে জড়ো হন। সেখান থেকে বিশ্ববিদ্যালয়ের মোটরকেড অধ্যাপক সুবর্ণ আইজাককে ভিলাকাজি স্ট্রিটে নিয়ে যায়। পৃথিবীর অনেক রাস্তায় নোবেল বিজয়ীর বাড়ি থাকে না- এবং পৃথিবীর কোন রাস্তায় দুজন নোবেল বিজয়ীর বাড়ি নেই। তবে সোয়েটোর কেন্দ্রবিন্দুতে অবস্থিত ভিলাকাজি স্ট্রিটে দক্ষিণ আফ্রিকার দুই নেতা আর্চ বিশপ ডেসমন্ড টুটু এবং নেলসন ম্যান্ডেলার বাড়ি। ভিলাকাজিতে পৌঁছে প্রফেসর সুবর্ণ আইজাক নেলসন ম্যান্ডেলার স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
পরদিন সকালে, দক্ষিণ আফ্রিকার বিজ্ঞানিরা অধ্যাপক সুবর্ণ আইজাক বারীর সঙ্গে তিন ঘণ্টার দীর্ঘ বৈঠক করেন। ভিঞ্চি ইনস্টিটিউটের চ্যান্সেলর ড. বেন অ্যান্ডারসন সেমিনার পরিচালনা করেন। বিকেলে, দুই শতাধিক আফ্রিকান গণমাধ্যম অধ্যাপক সুবর্ন আইজাকের সাক্ষাৎকার নেন। সন্ধ্যা সাতটার মধ্যে প্রফেসর সুবর্ন আইজাক নেলসন ম্যান্ডেলার পর আফ্রিকার সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি হয়ে ওঠেন বলে অবস্থাদৃষ্টে অনেকে মনে করেন।
পিএইচডি গ্র্যাজুয়েশন অনুষ্ঠান সন্ধ্যা ছয়টায় দ্য ভিঞ্চি ইনস্টিটিউটে শুরু হয়। প্রফেসর সুবর্ণ আইজাক বারী সাড়ে ছয়টায় ‘দ্য ভিঞ্চি লরিয়েট পুরস্কার’ গ্রহণ করেন। সন্ধ্যা সাতটায় তিনি বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি অর্জনকারীদের উদ্দেশ্যে মূল বক্তৃতা দেন।
আফ্রিকার ইউনিভার্সিটিতে ডক্টরেট ডিগ্রি প্রদানের এই সমাবেশে বক্তব্যকালে সুবর্ণ ঘোষণা করেন যে, তিনি ২০৪৮ সালে আমেরিকার প্রেসিডেন্টের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন।
More Stories
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
কলকাতায় মারা গেলেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের...
