বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া সম্পূর্ণ সুস্থ আছেন, তিনি এখন শঙ্কামুক্ত। তবে মেডিকেল বোর্ড তাঁকে বিদেশে নিয়ে উন্নত চিকিৎসা করার পরামর্শ দিয়েছেন। কিন্তু সরকার তাঁকে স্থায়ী জামিন বা মুক্তি দিচ্ছে না। এ অবস্থায় খালেদা জিয়ার কিছু হলে তার দায় সরকারকে নিতে হবে বলে হুঁশিয়ার করে দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল এসব কথা বলেন।
বিএনপির মহাসচিব বলেন, খালেদা জিয়া এখনও সুস্থ আছেন। তাঁর সঙ্গে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বেগম জিয়ার ভাই শামীম ইস্কান্দারও সুস্থ আছেন।
সংবাদ সম্মেলনে খালেদা জিয়ার চিকিৎসক দলের সদস্য ও বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, মেডিকেল বোর্ডের পরামর্শ ছিল উনাকে (খালেদা জিয়া) দেশের বাইরে নেওয়ার জন্য। পরিবারের পক্ষ থেকে সরকারের কাছে আবেদনও জানিয়েছিল গত আগস্টে। কিন্তু এখনও সেটা সম্ভব হয়নি। পরে উনার একটু একটু জ্বর থাকায় ১২ অক্টোবর আবার হাসপাতালে (এভারকেয়ার হাসপাতাল) ভর্তির সিদ্ধান্ত হয়।
ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, আজ খালেদা জিয়ার শরীরে ছোট একটি অপারেশন করে বায়োপসি করা হয়েছে। এখন তিনি ভালো আছেন।
ডা. জাহিদ আরো বলেন, ম্যাডাম বায়োপসি করার পর তারেক রহমান, শামীম ইস্কান্দার, শর্মিলা রহমানের সঙ্গে কথা বলেছেন। এখন তিনি আইসিইউতে চিকিৎসাধীন আছেন। মেডিকেল বোর্ড দেশের বাইরে একটা ডেডিকেটেড চিকিৎসা কেন্দ্রে খালেদা জিয়াকে নিয়ে যাওয়ার প্রাথমিক পরামর্শ দিয়েছে।
এ প্রসঙ্গে সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব বলেন, চিকিৎসক বোর্ড বারবার বলছে, খালেদা জিয়ার যে একাধিক সমস্যা তা বাংলাদেশে করার সেন্টার নেই। তাই পরিবারের পক্ষ থেকে আবেদনও করা হয়েছে। অথচ একজন নাগরিক ও সাবেক প্রধানমন্ত্রী হিসেবে তিনি তাঁর সেই অধিকার পাচ্ছেন না। জামিন পাওয়ার একটা অধিকার তাঁর আছে, সেটা তিনি পাচ্ছেন না। খালেদা জিয়ার কিছু হলে তার দায় সরকারকে নিতে হবে। কারণ তারা তাঁকে স্থায়ী জামিন বা মুক্তি দেয়নি৷ সরকারের উচিত তাঁকে বিদেশে চিকিৎসা করতে যেতে দেওয়া।
বায়োপসির রেজাল্ট পেতে সময় লাগবে বলে জানান ডা. জাহিদ হোসেন। তিনি বলেন, খালেদা জিয়া শঙ্কামুক্ত। কিন্তু তাঁর মাল্টি চিকিৎসার জন্য বিদেশে চিকিৎসা প্রয়োজন। এটা বাংলাদেশে সম্ভব নয়। কারণ এসব চিকিৎসার যন্ত্রপাতি বাংলাদেশে নেই। তাই বিদেশে চিকিৎসা প্রয়োজন।
More Stories
জুলাই আন্দোলনে আহত-শহিদ পরিবারের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ দেবে সরকার
জুলাই আন্দোলনে আহত, পঙ্গুত্ববরণকারী শিক্ষার্থী এবং শহিদদের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত অবৈতনিক শিক্ষার আওতায় আনার নির্দেশ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক...
১৭ বছর লড়াইয়ের পরও বহিষ্কার, মুখ খুললেন রুমিন ফারহানা
ব্রাহ্মণবাড়িয়া-২ আসন (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের আংশিক) থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া...
ঈদের পরে প্রথম কার্যদিবসে টানা ১১ ঘণ্টা অফিস করলেন প্রধানমন্ত্রী
পবিত্র ঈদুল ফিতরের ছুটির আমেজ পুরোপুরি কাটেনি। এখনও অনেকে পরিবার-পরিজন নিয়ে ঈদ উদযাপন করছে। তাই, কর্মস্থলে ফেরেনি বহু মানুষ। কিন্তু...
জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা দ্বিধাগ্রস্ত জাতিকে ঐক্যবদ্ধ করে: রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, মেজর জিয়ার স্বাধীনতার ঘোষণা-বিভ্রান্ত ও দ্বিধাগ্রস্ত পুরো জাতিকে ঐক্যবদ্ধ করে, অসম সাহসী করে তোলে, সশস্ত্র যুদ্ধে...
স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
একটি ন্যায়ভিত্তিক, উন্নত-সমৃদ্ধ, স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীকাল ‘গণহত্যা দিবস’...
দেড়যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে কুচকাওয়াজ, থাকবে সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা প্রদর্শনী
দীর্ঘ দেড়যুগ পর আবারও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ফিরছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেনা, নৌ ও বিমান বাহিনীর...
