সম্প্রতি বাংলাদেশে সনাতন হিন্দু ধর্মাবলম্বী সম্প্রদায়ের উপর সাম্প্রদায়িক হামলার বিরুদ্ধে অস্ট্রেলিয়ার সিডনিতে একটি সর্বদলীয় ও নাগরিক প্রতিবাদ সমাবেশ ও প্রতিরোধ র্যালির আয়োজন করা হয়।
রবিবার বাসভূমি আয়োজিত এই সমাবেশের প্রতি অস্ট্রেলিয়ার ৪৬টি বাংলাদেশি সংগঠন একাত্মতা ঘোষণা করে প্রতিবাদ সমাবেশে অংশ নেয়। সমাবেশে সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু পরিষদ অস্ট্রেলিয়ার সভাপতি ড. রতন কুণ্ডু। অনুষ্ঠানটি সার্বিকভাবে পরিচালনা ও সঞ্চালনা করেন বাসভূমি’র কর্ণধার আকিদুল ইসলাম।
জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হওয়ার পর ঘটনায় আক্রান্ত ও নিহতদের উদ্দেশ্যে এক মিনিট নীরবতা পালন করা হয়। সাম্প্রদায়িক সম্প্রীতির উপর সংগীত পরিবেশন করেন মিসেস নিলুফা ইয়াসমিন ও ফারিয়া আহমেদ। সমাবেশে বিপ্লবী ছড়া পাঠ করেন সুহৃদ সোহান হক।
সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এনায়েতুর রহিম, ড. সিরাজুল হক, রফিক উদ্দিন, ড. রফিক ইসলাম, ড. খায়রুল চৌধুরী, ড. নিজাম উদ্দিন আহমেদ, মো. আব্দুল মতিন, নাঈম আব্দুল্লাহ, ফজলুল হক শফিক, আসলাম মোল্লা, আবুল হোসেন আব্দুল খান রতন, মেহেদী হাসান কচি, নির্মল পাল, আকাশ দে, দেলোয়ার হোসেন, শুভা শেঠি, মাসুদ চৌধুরী, মোবারক হোসেন, বিনয় সাহা, মিতা দে, একে এম এমদাদ হোসেন, ওসমান গনি, বিলকিস জাহান, মুস্তাফিজ তালুকদার মঞ্জু, উদয় শঙ্কর বড়ুয়া, পূরবী পারমিতা বোস, আব্দুস সালাম, মিতা দে, জাকারিয়া মামুন স্বপন, দিদার হোসেন, রণজিৎ দাশ ও স্বপ্নিল দে প্রমুখ।
বাংলাদেশ সরকারকে হিন্দুদের সুরক্ষার জন্য বাসভূমি সমাবেশে সর্বসম্মতি ক্রমে কয়েকটি সুপারিশ করা হয়। সেগুলো হলো- হামলার একটি সম্পূর্ণ, নিরপেক্ষ এবং স্বাধীন তদন্ত শুরু এবং এই তদন্তের ফলাফল প্রকাশ। হিন্দুদের বিরুদ্ধে নৃশংসতা ও সহিংসতাকারী অপরাধীদের বিচারের জন্য একটি বিশেষ ট্রাইব্যুনাল গঠন। সমাজে অবস্থান বা রাজনৈতিক সংশ্লিষ্টতা নির্বিশেষে হামলার সকল অপরাধীদের বিচারের আওতায় আনা।
সমস্ত ক্ষতিগ্রস্তদের উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান এবং সমস্ত ক্ষতিগ্রস্ত ধর্মীয় স্থান, বাড়ি এবং ব্যবসার পুনর্নির্মাণ। হিন্দুদের সুরক্ষার জন্য বিশেষ আইন প্রণয়ন এবং বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের জন্য একটি পৃথক মন্ত্রণালয় প্রতিষ্ঠা করা।
More Stories
প্রবাসে দায়িত্বহীনতা ও ডিজিটাল অপব্যবহার: মাসুদ আহমেদ প্রসঙ্গ
বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে, বিশেষ করে লস এঞ্জেলেসে, বাংলাদেশি অভিবাসীদের একটি সুসংগঠিত ও মর্যাদাপূর্ণ কমিউনিটি গড়ে উঠেছে।...
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
