লস এঞ্জেলেসস্থ বাংলাদেশ কনস্যুলেট যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর কনিষ্ঠ পুত্র শেখ রাসেল এর ৫৮তম জন্মদিন ও শেখ রাসেল দিবস উদযাপন করে।
কনসাল জেনারেল কর্তৃক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর কনিষ্ঠ পুত্র শেখ রাসেল এর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। ধর্মগ্রন্থ থেকে পাঠ করার পর দিবসটি উপলক্ষে প্রেরিত মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রী এর বাণী পাঠ করা হয়। অনুষ্ঠানে শেখ রাসেলের জীবনীর উপর নির্মিত একটি ভিডিও চিত্র প্রদর্শণ করা হয়। এছাড়াও শিশু কিশোরদের অংশগ্রহণে শেখ রাসেল-এর জীবনীর উপর চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা এবং বিশেষ আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়।
কনসাল জেনারেল তারেক মোহাম্মদ তাঁর বক্তব্যে শহিদ শেখ রাসেলের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়াও তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ১৫ আগস্ট এর কালো রাতে নিহত তাঁর পরিবারের সদস্য ও সকল শহিদ এর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। অতঃপর তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর কনিষ্ঠ পুত্র শেখ রাসেল এর সম্পর্কে সংক্ষেপে আলোচনা করেন।

দিবসটি উপলক্ষে আয়োজিত শিশু কিশোরদের অংশগ্রহণে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিব ও বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শহিদ শেখ রাসেল ও ১৫ আগস্ট কালো রাতে নিহিত তাদের পরিবারের সদস্যসহ সকল শহিদদের রূহের মাগফেরাত এবং দেশের শান্তি, মঙ্গল ও উন্নয়ন কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পরিশেষে কেক কাটার মাধ্যমে বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেল-এর জন্মদিন উদযাপন করা হয়।
উল্লেখ্য যে, স্থানীয় সরকারের করোনা ভাইরাস সংক্রান্ত স্বাস্থ্য সুরক্ষা বিধি প্রতিপালন করে কনস্যুলেটের বঙ্গবন্ধু সাংস্কৃতিক কেন্দ্রে বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে শেখ রাসেল এর জন্মদিনের অনুষ্ঠান আয়োজন করা হয়।
Previous post
বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের বাংলাদেশী নাগরিক সমাজের বিবৃতি
More Stories
প্রবাসে দায়িত্বহীনতা ও ডিজিটাল অপব্যবহার: মাসুদ আহমেদ প্রসঙ্গ
বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে, বিশেষ করে লস এঞ্জেলেসে, বাংলাদেশি অভিবাসীদের একটি সুসংগঠিত ও মর্যাদাপূর্ণ কমিউনিটি গড়ে উঠেছে।...
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
