বাংলাদেশে করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় বাংলাদেশের ওপর আরোপিত ভিসা নিষেধাজ্ঞা তুলে নিয়েছে দক্ষিণ কোরিয়া। বৃহস্পতিবার ঢাকায় কোরিয়ান দূতাবাসের ওয়েবসাইটে দেওয়া বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২৪ অক্টোবর থেকে কোরিয়াতে যাওয়ার জন্য বাংলাদেশি নাগরিকদের ভিসার আবেদন গ্রহণ করা হবে। বাংলাদেশে করোনা পরিস্থিতি উন্নত হওয়ায় এবং কোরিয়াতে যাওয়া বাংলাদেশিদের মধ্যে করোনা আক্রান্তের সংখ্যা কমে আসায় কোরিয়া সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।’
দূতাবাস জানায়, কোরিয়ায় যেতে হলে অবশ্যই দুই ডোজ করোনার টিকা নিতে হবে এবং ভ্রমণের আগে, ভ্রমণের সময় ও দেশটিতে পৌঁছানোর পর সবধরনের করোনা স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, যদি কোরিয়ায় যাওয়া বাংলাদেশিদের মধ্যে কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা বেড়ে যায় তাহলে কোরিয়া সরকার ভিসা আবেদনের ওপর আবারও নিষেধাজ্ঞা জারি করবে।
উল্লেখ্য, চলতি বছর এপ্রিল মাসে বাংলাদেশের করোনা পরিস্থিতি বিবেচনা করে ভ্রমণ নিষেধাজ্ঞা দেয় দক্ষিণ কোরিয়া।
More Stories
প্রবাসে দায়িত্বহীনতা ও ডিজিটাল অপব্যবহার: মাসুদ আহমেদ প্রসঙ্গ
বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে, বিশেষ করে লস এঞ্জেলেসে, বাংলাদেশি অভিবাসীদের একটি সুসংগঠিত ও মর্যাদাপূর্ণ কমিউনিটি গড়ে উঠেছে।...
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
