সংখ্যালঘুদের ওপর হামলার নিন্দা-প্রতিবাদ জানিয়েছে সেক্টর কমান্ডারস ফোরামের যুক্তরাষ্ট্র শাখা। এতে বক্তব্য দেন বাংলাদেশ সেক্টর কমান্ডারস ফোরামের মহাসচিব, সাংবাদিক-লেখক বীর মুক্তিযোদ্ধা হারুন হাবীব। ২০ অক্টোবর নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে ডাইভার্সিটি প্লাজায় বাংলাদেশের পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ‘সেক্টর কমান্ডারস ফোরামের যুক্তরাষ্ট্র শাখা’র এ শোভাযাত্রার আয়োজন করা হয়। এতে অংশ নেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন, বাংলাদেশ লিবারেশন ওয়্যার ভেটারন্স, মুক্তিযোদ্ধা সংহতি পরিষদ এবং মুক্তিযোদ্ধা সন্তান-প্রজন্ম ফোরামের নেতা-কর্মীরা।
নাশকতার মদদদাতাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে অনুষ্ঠিত এ আয়োজনে হারুন হাবীব ছাড়াও বক্তব্য দেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সেক্রেটারি আব্দুল কাদের মিয়া, বাংলাদেশ লিবারেশন ওয়্যার ভেটারন্স’৭১, ইউএসএর প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা খান মিরাজ, সেক্টর কমান্ডারস ফোরামের যুক্তরাষ্ট্র শাখা’র প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদ, মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের যুক্তরাষ্ট্র শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আনোয়ার বাবলু, ‘সেক্টর কমান্ডারস ফোরামের যুক্তরাষ্ট্র শাখা’র সেক্রেটারি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ফারুক হোসেন, মুক্তিযোদ্ধা সন্তান-প্রজন্ম ফোরামের আহবায়ক আশরাব আলী খান লিটন এবং প্রবীণ সাংবাদিক মোহম্মদ ফজলুর রহমান।
অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধাগণের মধ্যে আরও ছিলেন আবুল বাশার চুন্নু, আব্দুর রহমান, এনামুল হক, শহীদুল ইসলাম, নাজিম উদ্দিন, এম এ আওয়াল, মলিন সাহা, শওকত আকবর রীচি, মকবুল তালুকদার, আবু সাঈদ, নিজাম উদ্দিন, আবুল বাশার ভূইয়া, শামসুল আলম চৌধুরী, রুহুল আমিন ভূইয়া, আব্দুস সাদেক এবং লাবলু আনসার, সেক্টর কমান্ডারস ফোরামের কোষাধ্যক্ষ আলিম খান আকাশ, মহিলা সম্পাদিকা সবিতা দাস, নাজিম উদ্দিন, শাহ জে চৌধুরী, জেবিবিএর সাবেক সেক্রেটারি মাহবুবুর রহমান টুকু, মুুক্তিযোদ্ধা সন্তান-প্রজন্ম ফোরামের নেতৃবৃন্দের মধ্যে ছিলেন আরিফ খান, আব্দুল মতিন পারভেজ, আব্দুল মালেক, মো. বশর, সাহাবউদ্দিন চৌধুরী লিটন, এ টি এম মাসুদ, এ টি এম রানা প্রমুখ। আরও ছিলেন কমিউনিটি এ্যাক্টিভিস্ট ড. প্রদীপ রঞ্জন কর, অধ্যাপিকা হোসনে আরা প্রমুখ। উল্লেখ্য, বুধবার পর্যন্ত টানা ৬ দিনে এটি ছিল নিউইয়র্কে ২৪তম শোভাযাত্রা, যেগুলো অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশে সাম্প্রদায়িক শক্তির মদদদাতাদের চিহ্নিত এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে।
More Stories
প্রবাসে দায়িত্বহীনতা ও ডিজিটাল অপব্যবহার: মাসুদ আহমেদ প্রসঙ্গ
বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে, বিশেষ করে লস এঞ্জেলেসে, বাংলাদেশি অভিবাসীদের একটি সুসংগঠিত ও মর্যাদাপূর্ণ কমিউনিটি গড়ে উঠেছে।...
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
