বাংলাদেশে অপারেশন চালাচ্ছে অথবা সক্রিয় এমন ছয়টি জঙ্গি সংগঠনকে কালো তালিকাভুক্ত করেছে ফেসবুক কর্তৃপক্ষ। ‘ডেঞ্জারাস ইন্ডিভিজুয়ালস অ্যান্ড অর্গানাইজেশন্স’ (ডিআইও)-এর আওতায় এক গোপন তালিকায় এ নামগুলো রয়েছে।
এগুলো হলো-আল মুরসালাত মিডিয়া অ্যান্ড ইসলামিক স্টেট বাংলাদেশ। ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে সম্পর্ক রয়েছে তাদের। হরকাতুল জিহাদি ইসলামি বাংলাদেশ অ্যান্ড আনসারুল্লাহ বাংলা। আল কায়েদার সেন্ট্রাল কমান্ডের সঙ্গে এর সম্পর্ক রয়েছে। এছাড়া আছে জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ ও সাহাম আল হিন্দু মিডিয়া। এর রয়েছে জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) সঙ্গে সম্পর্ক।
এ তালিকায় আছে একজন ব্যক্তির নাম। তিনি হলেন তরিকুল ইসলাম। তার কোনো পরিচয় দেওয়া হয়নি। বলা হয়েছে, জেএমবির সঙ্গে তার সম্পর্ক রয়েছে।
এ ব্যাপারে এন্টি টেরোরিজম ইউনিট (এটিইউ) এর প্রধান অতিরিক্ত আইজিপি কামরুল আহসান বলেন, এসব জঙ্গি সংগঠন সোশ্যাল মিডিয়ায় তাদের কার্যক্রম চালাচ্ছে-সেটি আমরাও নজরদারি করছি। তবে ফেসবুক কর্তৃপক্ষ এইসব সংগঠনকে কালো তালিকাভুক্ত করে একটি ভালো কাজ করেছে। এসব জঙ্গি সংগঠনের মধ্যে তিনটি জঙ্গি সংগঠনকে সরকার আগেই নিষিদ্ধ ঘোষণা করেছে। সেগুলো হলো-হরকাতুল জিহাদ বাংলাদেশ (হুজিবি), আনসারুল্লাহ বাংলা টিম (এবিটি) ও জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি)। তবে তারিকুল ইসলাম নামে এক ব্যক্তিকে ফেসবুক যে কালো তালিকাভুক্ত করেছে, ওই ব্যক্তি সম্পর্কে খোঁজখবর নেওয়া হচ্ছে।
সূত্র জানায়, কমপক্ষে ৪ হাজার ব্যক্তি ও গ্রুপের একটি তালিকা প্রকাশ করেছে ফেসবুক। এরমধ্যে দাতব্য সংস্থা, হাসপাতাল, লেখক, কয়েক শত সঙ্গীত শিল্পী, রাজনীতিক এবং প্রয়াত ঐতিহাসিক ব্যক্তিদের নাম আছে। এদেরকে বিপজ্জনক হিসেবে মনে করে ফেসবুক। কয়েক বছরে ফেসবুক ব্যবহারকারীদের একটি অনিবার্য পরিস্থিতির মুখে ফেলেছে।
এ সময়ে কোনো ব্যক্তি বা গ্রুপকে নিয়ে এমন পোস্ট দেওয়াকে অনুৎসাহিত করা হয়েছে, যা সহিংসতা উস্কে দেবে। বার বার আইন বিষয়ক বিজ্ঞজন এবং নাগরিক সমাজের কারণে ফেসবুক সেই অবস্থা থেকে সরে এসেছে। তবে তারা যেসব ব্যক্তি বা গ্রুপকে বিপজ্জনক মনে করছে তাদেরকে চিহ্নিত করছে।
More Stories
জুলাই আন্দোলনে আহত-শহিদ পরিবারের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ দেবে সরকার
জুলাই আন্দোলনে আহত, পঙ্গুত্ববরণকারী শিক্ষার্থী এবং শহিদদের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত অবৈতনিক শিক্ষার আওতায় আনার নির্দেশ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক...
১৭ বছর লড়াইয়ের পরও বহিষ্কার, মুখ খুললেন রুমিন ফারহানা
ব্রাহ্মণবাড়িয়া-২ আসন (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের আংশিক) থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া...
ঈদের পরে প্রথম কার্যদিবসে টানা ১১ ঘণ্টা অফিস করলেন প্রধানমন্ত্রী
পবিত্র ঈদুল ফিতরের ছুটির আমেজ পুরোপুরি কাটেনি। এখনও অনেকে পরিবার-পরিজন নিয়ে ঈদ উদযাপন করছে। তাই, কর্মস্থলে ফেরেনি বহু মানুষ। কিন্তু...
জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা দ্বিধাগ্রস্ত জাতিকে ঐক্যবদ্ধ করে: রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, মেজর জিয়ার স্বাধীনতার ঘোষণা-বিভ্রান্ত ও দ্বিধাগ্রস্ত পুরো জাতিকে ঐক্যবদ্ধ করে, অসম সাহসী করে তোলে, সশস্ত্র যুদ্ধে...
স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
একটি ন্যায়ভিত্তিক, উন্নত-সমৃদ্ধ, স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীকাল ‘গণহত্যা দিবস’...
দেড়যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে কুচকাওয়াজ, থাকবে সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা প্রদর্শনী
দীর্ঘ দেড়যুগ পর আবারও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ফিরছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেনা, নৌ ও বিমান বাহিনীর...
