বাংলাদেশ ও ভারতের পশ্চিম বাংলার মতো জার্মানিতেও উদযাপিত হচ্ছে সনাতন ও হিন্দু সম্প্রদায়ের পবিত্র ধর্মীয় উৎসব সার্বজনীন শারদীয় দুর্গোৎসব।
প্রতিবছরের মতো জার্মানির রাজধানী বার্লিনসহ দেশটির বিভিন্ন অঙ্গরাজ্যে অনুষ্ঠিত হচ্ছে সনাতন ও হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব সার্বজনীন শারদীয় দুর্গাপূজা। কোলন, মিউনিখ, ফ্রাঙ্কফুট ও ডুসেলডর্ফ ছাড়াও শুধু বার্লিনেই অনুষ্ঠিত হচ্ছে তিন তিনটি পূজা। প্রথমবারের মতো দুই বাংলার তরুণদের বার্লিন সনাতনি পূজা ও সাংস্কৃতিক সংগঠন ছাড়াও বার্লিন হিন্দু সোসাইটি ও ইগনাইট কতৃক আয়োজিত দুর্গাপুজাগুলোতে মহাষষ্ঠীর দিন থেকেই সর্বস্তরের দেবী মা দুর্গার ভক্ত ও পূজারীরা অংশ নেন মহা আনন্দে । আয়োজকরা জানান, দেবী দুর্গার আগমন সবার জন্যই হবে মঙ্গলের। তাইতো দেবীর আরাধনায় কেটে যাচ্ছে উৎসবের দিনগুলো।
জার্মানির বিভিন্ন অঙ্গরাজ্য থেকে পূজামণ্ডপ গুলোতে আসা ভক্তরা করোনা সংকট কাটিয়ে পূজায় অংশ নিতে পেরে মহাখুশি। দেবীকে অঞ্জলি প্রদানের পাশাপাশি একে অপরের সাথে বিনিময় করেছেন শারদীয় শুভেচ্ছার।
অস্থায়ী পূজামণ্ডপগুলোতে মহাষষ্ঠী থেকেই চলছে নানা ধর্মীয় আচার আচরণ। শান্তিজল গ্রহণ, সন্ধিপূজা, আরতী, নবপত্রিকা, অধিবাস ও দুই বাংলার শিল্পীদের নিয়ে বর্ণিল সাংস্কৃতিক অনুষ্ঠান। এবারের পূজায় মহাষষ্ঠীর দিন থেকেই পুজামণ্ডপগুলোতে দুইবাংলার পূজারীদের পাশাপাশি স্থানীয় জার্মানদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। আর আসছে শুক্রবার দেবী বিসর্জনের মধ্যে দিয়ে শেষ হবে জার্মানির এবারের শারদীয় দুর্গোৎসব।
More Stories
প্রবাসে দায়িত্বহীনতা ও ডিজিটাল অপব্যবহার: মাসুদ আহমেদ প্রসঙ্গ
বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে, বিশেষ করে লস এঞ্জেলেসে, বাংলাদেশি অভিবাসীদের একটি সুসংগঠিত ও মর্যাদাপূর্ণ কমিউনিটি গড়ে উঠেছে।...
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
