টরন্টো’র ৩০০০ ড্যানফোর্থ এভিনিউতে “গোল্ডেন এজ সেন্টার” নামে সিনিয়রস্ ক্লাবের উদ্বোধন করেছেন একুশে ও বাংলা একাডেমী পদকপ্রাপ্ত কবি আসাদ চৌধুরী।
গত শনিবার সন্ধ্যা ছয়টায় অনাড়ম্বরপূর্ণ এই অনুষ্ঠানে এমপিপি ডলি বেগমসহ কমিউনিটির বিশিষ্টজনেরা উপস্থিত হয়ে প্রবাসী বাংলাদেশি বয়োজ্যেষ্ঠদের জন্য এ ধরনের উদ্যোগকে স্বাগত জানান এবং এর সফলতা কামনা করেন। কোভিডকালীন সময়ের স্বাস্থ্যবিধি বিবেচনায় খুবই সীমিত পরিসরে এই উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয় ৩০০০ ড্যানফোর্থে এভিনিউতে “গোল্ডেন এজ সেন্টারে” (ইউনিট- ৫, কক্ষ নং ১৪)। এই স্থানটি পূর্বে “মিজান কমপ্লেক্স অডিটরিয়াম” নামে বহুল পরিচিত ছিল।
গোল্ডন এজ সেন্টারের উদ্যোক্তা ব্যারিস্টার বিজুয়ান রহমান জানান, সেন্টারটিতে থাকবে ছোট্ট একটা লাইব্রেরি, আরাম করে বসে বই/পত্রিকা/সাময়িকী পড়ার ব্যবস্থা, সমবয়সীদের সাথে টেবিল টেনিস, ক্যারাম-দাবা-লুডু খেলার সুযোগ, ইন্টারনেটসহ কম্পিউটার আর বিশাল স্ক্রিন এর টিভির ব্যবস্থা। সাথে থাকবে বিনামূল্যে চা-বিস্কুটের ব্যবস্থা। সেইসাথে থাকবে বিশেষজ্ঞদের পরিচালনায় নিত্যদিনের প্রয়োজনীয় বিভিন্ন বিষয়ের উপর ছোট-ছোট ইনফরমেটিভ প্রোগ্রাম। সেন্টারের ওপেন আওয়ারে যে কোনো বিপদে অথবা প্রয়োজনে সহায়তা করার জন্য সার্বক্ষণিক একজন ব্যবস্থাপক থাকবেন।
তিনি আরও জানান, সেখানে প্রথম এবং একমাত্র প্রায়োরিটি হবে গুরুজনদের শারীরিক, মানসিক ও সামাজিক সুযোগসুবিধা। এই সবকিছুই হবে সম্পূর্ণ বিনামূল্যে। শুরুর দিকে সপ্তাহে ৭ দিন, প্রতিদিন দুপুর ১ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত সেন্টার খোলা থাকবে। ক্লাবের সুযোগ সুবিধা উপভোগ করতে এর সদস্য হতে হবে। তবে কোন সদস্য ফি লাগবে না।
সদস্য ফর্ম ক্লাবের অফিস ডেস্কে পাওয়া যাবে। তাছাড়া সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী ইত্যাদি সংগঠন সমূহ বিকাল পাঁচটার পর অনুষ্ঠানের প্রয়োজনে সেন্টার ব্যবহারের জন্য যোগাযোগ করতে পারেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ থিয়েটার, টরন্টোর সভাপতি মোহাম্মদ হাবিবুল্লা দুলাল, BIES এর নির্বাহী পরিচালক ইমাম উদ্দিন, শাহানা চৌধুরী, বাংলা কাগজ সম্পাদক এম আর জাহাঙ্গীর, নাট্য নির্দেশক আহমেদ হোসেন, লেখক ও সাংবাদিক বিদ্যুত সরকার, বাংলা মেইল সম্পাদক ও এনআরবি টিভির সিইও শহিদুল ইসলাম মিন্টু, এলামনাই এসোসিয়েশনের সভাপতি ইঞ্জিনিয়ার নওশের আলি, SAWRO নির্বাহী পরিচালক সুলতানা জাহাঙ্গীর, নাট্যগুরু অরুণা হায়দার, আবাকানের সাধারণ সম্পাদক হাশমত আরা চৌধুরী (জুঁই), আজকাল সম্পাদক ও জালালাবাদ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাহবুব চৌধুরী রনি, প্রগ্রেস সেন্টারের পরিচালক ডা. মমিন, সংগীত শিল্পী কালা চাঁদ, সংগীত শিল্পী সোহেল ইমতিয়াজ, জালালাবাদ এসোসিয়েশনের সম্পাদক ও সমাজ সংগঠক ইলিয়াস খান, ফায়েজুল করিম, আবাকানের সাবেক সাধারণ সম্পাদক ও বিক্রমপুর এসোসিয়েশনের সাবেক সভাপতি মোহাম্মদ আবূুুল বাশার, ডেনফোর্থ ইসলামিক সেন্টারের পরিচালক এনামুল হক, সুলতানা হক বাবলী, সেলিনা ভুঁইয়া, অলিউর রহমান, হাসিবুল করিম প্রমুখ।
More Stories
প্রবাসে দায়িত্বহীনতা ও ডিজিটাল অপব্যবহার: মাসুদ আহমেদ প্রসঙ্গ
বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে, বিশেষ করে লস এঞ্জেলেসে, বাংলাদেশি অভিবাসীদের একটি সুসংগঠিত ও মর্যাদাপূর্ণ কমিউনিটি গড়ে উঠেছে।...
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
