লন্ডনে স্থাপিত জাতির পিতার ভাস্কর্যে মুজিব জন্মশতবার্ষিকী এবং বাংলাদেশের ৫০ বছর পূর্তিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত স্কটল্যান্ডের এমপি ফয়সল চৌধুরী।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, যার জন্ম না হলে আমি ফয়সল বাঙালি বলে পরিচয় দিতে পারতাম না, বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে জাতির পিতার রক্তের দাগ পরে আছে। তিনি আছেন প্রত্যেক বাঙালির কলিজায়। তার ঋণ শোধ হবার নয়। এ দুনিয়ার তাবৎ বাঙালি তাকে খুব ভালোবাসে। তারই এক ঐতিহাসিক চিত্র তুলে ধরেছেন আমাদের প্রজন্মের তরুণ রাজনীতিবিদ আফছার খান সাদেক। এই ঐতিহাসিক মনুমেন্ট তৈরি করে বিশ্ব পরিমণ্ডলে প্রিয় জন্মভূমি বাংলাদেশ এবং বাঙালির স্বপ্নদ্রষ্টা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তুলে ধরে আমাদের দেশের সম্মান বাড়িয়েছেন। আজ আমি গর্বিত ইংল্যান্ড তথা বহির্বিশ্বে জাতির পিতার ভাস্কর্য স্থাপন করে আমাদের শ্রদ্ধা জানানোর জায়গা করে দিয়েছেন সম্পূর্ণ ব্যক্তি উদ্যোগে।
এসময় আরও উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আনোয়ার চৌধুরী, ভাস্কর্যের প্রতিষ্ঠাতা লন্ডন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আফছার খান সাদেক, যুবলীগ সহ-সভাপতি সামসাদুর রহমান রাহীন, সাংগঠনিক সম্পাদক আয়াছ মিয়া প্রমুখ।
More Stories
প্রবাসে দায়িত্বহীনতা ও ডিজিটাল অপব্যবহার: মাসুদ আহমেদ প্রসঙ্গ
বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে, বিশেষ করে লস এঞ্জেলেসে, বাংলাদেশি অভিবাসীদের একটি সুসংগঠিত ও মর্যাদাপূর্ণ কমিউনিটি গড়ে উঠেছে।...
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
