সাম্প্রতিক সময়ে জল্পনা ছড়িয়েছিল আবারও ভারতের রাষ্ট্রায়ত্ত্ব বিমান সংস্থা এয়ার ইন্ডিয়াকে কিনতে যাচ্ছে টাটা গ্রুপ। অবশেষে সেটি সত্যি হলো। শুক্রবার প্রায় ১৮ হাজার কোটি রুপিতে সংস্থাটিকে কিনে নিয়েছে প্রতিষ্ঠানটি। খবর এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়ার।
প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার স্থানীয় সময় বিকেল ৪টার দিয়ে এক সংবাদ ব্রিফিংয়ে ভারতীয় সরকার জানিয়েছে, নিলামে প্রায় ১৫ হাজার ১০০ কোটি রুপি দর হাঁকিয়েছেন স্পাইসজেটের প্রধান অজয় সিং। তিনি টাটা গ্রুপের পর দ্বিতীয় সর্বোচ্চ ধর হাঁকান।
গত কয়েক বছর ধরে দেনায় জর্জরিত এয়ার ইন্ডিয়াকে বাঁচাতে বিকল্প এই উপায় বেছে নিলো ভারতের কেন্দ্রীয় সরকার। সে জন্য গত সপ্তাহের শুরু থেকে এয়ার ইন্ডিয়ার দরপত্র মূল্যায়ন করা হয়েছে।
এর আগে ১৯৩২ সালে টাটা গ্রুপ এয়ার ইন্ডিয়াকে কিনে নেয় এবং তখন এটির নাম ছিল টাটা এয়ারলাইন্স। ভারত স্বাধীন হলে পরে ১৯৫৩ সালে এয়ার ইন্ডিয়া রাষ্ট্রায়ত্ত সংস্থা হয়।
More Stories
ইরানে হামলায় যুক্তরাষ্ট্রকে ঘাঁটি দিচ্ছে না ভারত
ইরানের বিরুদ্ধে যুদ্ধে ভারতীয় বন্দর ব্যবহারের মার্কিন দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছে নয়াদিল্লি। বুধবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়...
বাংলাদেশের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করলেন প্রণয় ভার্মা
শান্তিপ্রিয় বাংলাদেশের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। তিনি বলেন, আমরা একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপ্রিয়, প্রগতিশীল...
শুধু পক্ষপাতদুষ্ট-সহিংস নির্বাচন হলেই জামায়াত ইসলামী ক্ষমতায় আসতে পারবে: হর্ষবর্ধন শ্রিংলা
বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক হাইকমিশনার ও বর্তমান রাজ্যসভার সদস্য হর্ষবর্ধন শ্রিংলা বলেছেন, শুধুমাত্র পক্ষপাতদুষ্ট ও সহিংস নির্বাচন হলেই জামায়াত ইসলামী...
জামায়াতের সঙ্গে আলোচনাকে নিয়মিত বৈঠকের প্রেক্ষাপটে দেখা উচিৎ: ভারত
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এ বছরের শুরুর দিকে ভারতের একজন কূটনীতিকের সঙ্গে বৈঠক করেছিলেন। বার্তা সংস্থা রয়টার্সের...
বাংলাদেশের সঙ্গে যোগাযোগের একাধিক চ্যানেল খোলা রয়েছে: ভারতের সেনাপ্রধান
ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেছেন, ‘যে কোনো ধরনের ভুল বোঝাবুঝি এড়াতে ভারত ও বাংলাদেশের সামরিক বাহিনীর মধ্যে একাধিক যোগাযোগের...
ঢাকা-করাচি ফ্লাইটের জন্য আকাশসীমা ব্যবহার করতে দেবে কিনা, জানাল ভারত
দীর্ঘ বিরতির পর আগামী ২৯ জানুয়ারি থেকে আবারও সরাসরি আকাশপথে যুক্ত হচ্ছে ঢাকা ও করাচি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এই ফ্লাইটটি...
