আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর কুন্দুজে একটি মসজিদে আত্মঘাতী বোমা বিস্ফোরণে অন্তত ৫০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। স্থানীয় কর্মকর্তারা জানান, শুক্রবার জুমার নামাজের সময় বিস্ফোরণের এ ঘটনা ঘটে। খবর বিবিসির।
সামাজিক যোগাযোগেরমাধ্যমে প্রকাশ হওয়া ছবিতে দেখা গেছে, সংখ্যালঘু শিয়া সম্প্রদায়ের ব্যবহৃত মসজিদটির ভেতরে অনেক মরদেহ পড়ে আছে।
এদিকে তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এক টুইট বার্তায় ঘটনাটি নিশ্চিত করে বলেন, শিয়া মসজিদে বিস্ফোরণের ঘটনাটি ঘটে। এতে হতাহতের খবর পাওয়া গেছে। তবে বিস্ফোরণের ঘটনা তদন্তে একটি বিশেষ টিম ঘটনাস্থলে যাচ্ছে বলেও জানান তিনি।
বিবিসির খবরে বলা হয়েছে, স্থানীয় ইসলামিক স্টেট (আইএস) গোষ্ঠী ও সুন্নি মুসলিমরা শিয়া সম্প্রদায়কে লক্ষ্যবস্তু করেছে কারণ তারা শিয়া সম্প্রদায়কে মুসলিম মনে করে না।
কুন্দুজের এক বাসিন্দা জানান, নামাজ পড়ার সময়ে বিস্ফোরণের ঘটনাটি ঘটে। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক হাসপাতালের কর্মী বলেন, ‘আমরা ১৫টি মরদেহ পেয়েছি এবং আহত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে ৯০ জনকে। তবে এ সংখ্যা কম বেশি হতে পারে। এখনও হাসপাতালে আসছেন অনেকে।’
More Stories
যুদ্ধের কারণে দুবাইয়ে সম্পত্তির দাম কমছে
ইরানে যৌথভাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত ছড়িয়ে পড়েছে। এই যুদ্ধ তিন সপ্তাহ পেরিয়ে চার সপ্তাহে পড়েছে।...
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি, ট্রাম্প সময়ক্ষেপণ করতে চান : ইরান
গত দুইদিন ইরানের সঙ্গে সব ধরনের সংঘাত বন্ধে বেশ ভালো আলোচনা হয়েছে দাবি করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ট্রুথ...
ইরানের শীর্ষ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ইরানের শাসনব্যবস্থার গুরুত্বপূর্ণ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দফতরের ডিপ্লোম্যাটিক...
হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান
বিশ্ববাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি। মধ্যপ্রাচ্যের সংঘাত বিশ্বে অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণ নৌ করিডরটিকে ঝুঁকির মুখে ফেলেছে। চলমান...
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
