অব্যাহত প্রতিবাদের মুখে গর্ভপাত সংক্রান্ত আইনে পরিবর্তন এনেছে প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন। এর আগে ট্রাম্প প্রশাসন গর্ভপাত ইস্যুতে পরিবার পরিকল্পনা ক্লিনিকগুলোর উপর কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছিল।
যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ও মানবসেবা দপ্তর সোমবার জানিয়েছে, নতুন নীতিমালা অনুযায়ী কেন্দ্রীয় পরিবার পরিকল্পনা কর্মসূচি অতীতের ওবামা প্রশাসনের নীতি অনুযায়ীই চলবে। অর্থাৎ গর্ভপাতে আগ্রহী নারীদেরকে এই কাজের জন্য উপযুক্ত সেবাদাতার কাছে পাঠাতে পারবেন চিকিৎসকরা।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর গর্ভপাত সংক্রান্ত আইনে পরিবর্তন এনেছিলেন। পরিবার পরিকল্পনা ক্লিনিকগুলো তখন গর্ভপাতে আগ্রহীদের এই কাজের জন্য কোনো সেবাদাতার কাছে পাঠাতে পারতো না।
বাইডেন প্রশাসনের নতুন সিদ্ধান্তের কারণে যেসব স্থানীয় গর্ভপাত কেন্দ্র ট্রাম্প প্রশাসনের নীতির প্রতিবাদে সরকারের সঙ্গে কাজ না করার সিদ্ধান্ত নিয়েছিল সেগুলো আবার ফিরে আসবে বলে আশা করছে মার্কিন ক্লিনিকগুলোর প্রতিনিধিত্বকারী সংগঠনগুলো৷ আশা করা হচ্ছে ১,৩ হাজার কেন্দ্র পুনরায় চালু হতে পারে।
তবে গর্ভপাত সংক্রান্ত নীতিতে পরিবর্তন আনলেও এই সংক্রান্ত একটি বিষয়ের সমালোচনা করেছে পরিবার পরিকল্পনা বিষয়ক সবচেয়ে বড় প্রকল্প ‘প্লানডপেরেন্টহুড’৷ টুইটারে তারা জানিয়েছে যে নতুন আইনে একটি বিধান আছে যেটি ব্যবহার করে গর্ভপাতবিরোধী চিকিৎসকেরা এখনো গর্ভপাতের সুপারিশ করা থেকে বিরত থাকতে পারবেন৷ সরকার অবশ্য জানিয়েছে, প্রচলিত কেন্দ্রীয় আইনের আলোকেই এমন সুযোগ রাখা হয়েছে৷
More Stories
ইরানের সঙ্গে প্রধান প্রধান বিষয়ে ঐকমত্যের দাবি ট্রাম্পের
পারস্য উপসাগর অঞ্চলে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনার মধ্যেই কূটনৈতিক অগ্রগতির ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ...
বহু বছর ধরে সাহায্য নেওয়া কিছু দেশ এখন আমাদের সহায়তা করতে আগ্রহী নয়: ট্রাম্প
হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করার কার্যক্রমে অংশ নিতে মিত্র দেশগুলোর অনীহায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার...
মার্কিন প্রেসিডেন্টের সামরিক ক্ষমতা সীমিতকরণে ভোট দেবেন সিনেটররা
গ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে আরও সামরিক পদক্ষেপ নেওয়ার ক্ষমতা সীমিত করার লক্ষ্যে স্থানীয় সময় বুধবার মার্কিন সিনেটে যুদ্ধ ক্ষমতা...
‘ভিসা বন্ড প্রোগ্রাম’ কীভাবে কাজ করে, জানাল যুক্তরাষ্ট্র দূতাবাস
বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড (ভিসায় জামানত) কার্যকর হয়েছে গত ২১ জানুয়ারি। দেশটিতে স্বল্পমেয়াদি ভ্রমণের ক্ষেত্রে ভিসাশর্ত লঙ্ঘনের ঝুঁকি কমাতে...
নোবেল পুরস্কার পাইনি, তাই শুধু শান্তি নিয়ে ভাবতে বাধ্য নই: ট্রাম্প
নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার হতাশার সঙ্গে গ্রিনল্যান্ড দখলের হুমকিকে যুক্ত করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গার...
বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য সব ধরনের মার্কিন ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত
ট্রাম্প প্রশাসন বাংলাদেশসহ ৭৫টি দেশের আবেদনকারীদের জন্য সব ধরনের ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত করছে বলে বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র...
