পশ্চিমবঙ্গের ভবানীপুর উপনির্বাচনে রেকর্ড ভোটে জিতেছেন অঙ্গরাজ্যটির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৫৮ হাজার ৮৩২ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন তিনি। এ নিয়ে টানা তিনবার এ আসনে বিজয়ী হলেন বাংলার মেয়ে।
রোববার (৩ অক্টোবর) স্থানীয় সময় সকাল ৮টা থেকে ভোট গণনা শুরু হয়। ভোট গণনার শুরু থেকেই এগিয়ে ছিলেন মমতা। মোট ২১ রাউন্ড গণনা হয়। গণনা শেষে মমতা ৫৮ হাজার ৮৩২ ভোটের ব্যবধানে জয় পান। মমতা ৮৪ হাজার ৭০৯ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির প্রার্থী প্রিয়াংকা টিবরেওয়াল পেয়েছেন ২৬ হাজার ৩২০ ভোট।
গত ৩০ সেপ্টেম্বর ভবানীপুর উপনির্বাচনে ভোটগ্রহণ হয়। তবে ফলাফল হলো রোববার (৩ অক্টোবর)। এতে শেষ হাসি হাসলেন মমতা। গত মে মাসে বিধানসভা নির্বাচনে জিতে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসে তৃণমূল কংগ্রেস। তবে নিজে বিধায়ক হিসেবে নির্বাচিত হননি মমতা। তবু ৫ মে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন তিনি।এ শপথের মেয়াদ ৪ নভেম্বর শেষ হবে।
জিতেই ৪ উপনির্বাচনের প্রার্থী ঘোষণা মমতার
ভবানীপুর উপনির্বাচনে রেকর্ড ভোটে জিতেই শান্তিপুর, গোসাবা, দিনহাটা, খড়দহ উপনির্বাচনের প্রার্থীর নাম ঘোষণা করেছেন মমতা। খড়দহে উপনির্বাচন প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়, শান্তিপুরে ব্রজকিশোর গোস্বামী, দিনহাটায় উদয়ন গুহ, গোসাবায় বাপ্পাদিত্য নস্কর এবং সুব্রত মণ্ডলের মধ্যে যেকোনও একজন প্রার্থী হবে বলে জানালেন মমতা।
একটি ওয়ার্ডেও কম ভোট পাইনি: মমতা
মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, সব ভাষার মানুষ আমাকে ভোট দিয়েছেন। সব কটি ওয়ার্ডে আমি বেশি ভোট পেয়েছি। এই প্রথম এমন হলো। ভবানীপুরের মানুষ গোটা দেশকে দেখিয়ে দিলো বাংলা কাকে চায়।
সবাইকে শুভেচ্ছা মমতার
মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ধন্যবাদ ভবানীপুরের মানুষকে। কোভিড এবং বৃষ্টি সামলে যেভাবে ভোট দিয়েছেন মানুষ, তাতে আমি কৃতজ্ঞ।
More Stories
ইরানে হামলায় যুক্তরাষ্ট্রকে ঘাঁটি দিচ্ছে না ভারত
ইরানের বিরুদ্ধে যুদ্ধে ভারতীয় বন্দর ব্যবহারের মার্কিন দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছে নয়াদিল্লি। বুধবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়...
বাংলাদেশের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করলেন প্রণয় ভার্মা
শান্তিপ্রিয় বাংলাদেশের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। তিনি বলেন, আমরা একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপ্রিয়, প্রগতিশীল...
শুধু পক্ষপাতদুষ্ট-সহিংস নির্বাচন হলেই জামায়াত ইসলামী ক্ষমতায় আসতে পারবে: হর্ষবর্ধন শ্রিংলা
বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক হাইকমিশনার ও বর্তমান রাজ্যসভার সদস্য হর্ষবর্ধন শ্রিংলা বলেছেন, শুধুমাত্র পক্ষপাতদুষ্ট ও সহিংস নির্বাচন হলেই জামায়াত ইসলামী...
জামায়াতের সঙ্গে আলোচনাকে নিয়মিত বৈঠকের প্রেক্ষাপটে দেখা উচিৎ: ভারত
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এ বছরের শুরুর দিকে ভারতের একজন কূটনীতিকের সঙ্গে বৈঠক করেছিলেন। বার্তা সংস্থা রয়টার্সের...
বাংলাদেশের সঙ্গে যোগাযোগের একাধিক চ্যানেল খোলা রয়েছে: ভারতের সেনাপ্রধান
ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেছেন, ‘যে কোনো ধরনের ভুল বোঝাবুঝি এড়াতে ভারত ও বাংলাদেশের সামরিক বাহিনীর মধ্যে একাধিক যোগাযোগের...
ঢাকা-করাচি ফ্লাইটের জন্য আকাশসীমা ব্যবহার করতে দেবে কিনা, জানাল ভারত
দীর্ঘ বিরতির পর আগামী ২৯ জানুয়ারি থেকে আবারও সরাসরি আকাশপথে যুক্ত হচ্ছে ঢাকা ও করাচি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এই ফ্লাইটটি...
