১৯৭১ সালে বাংলাদেশে গণহত্যা চালানোর প্রতিবাদে পাকিস্তানের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন ইউরোপে প্রবাসী বাংলাদেশিরা। সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের পাশে গত বৃহস্পতিবার বিক্ষোভ করেন তারা। এ সময় নিরীহ বাঙালিদের ওপর গণহত্যা চালানোর জন্য ইসলামাবাদকে ক্ষমা চাওয়ার দাবি করেন বিক্ষোভকারীরা।
বিক্ষোভকারীরা বলেন, ‘মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সামরিক বাহিনী ব্যাপক অত্যাচার চালিয়েছিল। নৃশংসভাবে তারা প্রায় ৩০ লাখ মানুষকে হত্যা করেছিল।’ ইতিহাসের ভয়াবহ এ নৃশংসতাকে গণহত্যা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি ও অপরাধীদের বিচার শুরু করতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছেন তারা।
সুইজারল্যান্ডে বসবাসরত বাংলাদেশি মানবাধিকার কর্মী খলিলুর রেহমান বলেন, ‘পাকিস্তান বাংলাদেশের কাছে ক্ষমা চায়নি এবং এখনও পাকিস্তানের বেলুচিস্তানে একটি গণহত্যা চলছে। সিন্ধু, কাশ্মীরেও গণহত্যা চালাচ্ছে পাকিস্তান। পাকিস্তানের উচিত বাংলাদেশের কাছে ক্ষমা চাওয়া এবং জাতিসংঘকে আন্তর্জাতিকভাবে ১৯৭১ সালে চালানো হত্যাকাণ্ডকে গণহত্যার স্বীকৃতি দিতে হবে।’
বাংলাদেশী মানবাধিকার কর্মী এবং বেলজিয়ামভিত্তিক গ্লোবাল রেসিডেন্ট সলিডারিটি ফর পিসের প্রেসিডেন্ট মুরশাদ বলেন, ‘আমরা এখানে একত্রিত হয়েছি ১৯৭১ সালের গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার জন্য। পাকিস্তানি সেনাবাহিনী ২৫ মার্চে যে হত্যাকাণ্ড চালিয়েছিল তাকে গণহত্যা হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি জানাই।’
ইউরোপের মানবাধিকার কর্মী এবং রাজনীতিবিদরা বাংলাদেশি বিক্ষোভকারীদের সঙ্গে যোগ দেন। বিক্ষোভে যোগদানকারী ডাচ পার্লামেন্টের সাবেক সদস্য হ্যারি ভ্যান বোমেল বলেন, ‘স্পষ্টতই পাকিস্তান খুবই নোংরা ও অত্যন্ত ঘৃণ্য ভূমিকা পালন করেছে। আমি মনে করি জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, ইউরোপের কাউন্সিল এবং মানবাধিকার সম্পর্কিত অন্যান্য সংগঠনের উচিত ১৯৭১ সালের হত্যাকাণ্ডকে গণহত্যা হিসেবে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দেওয়া। এই স্বীকৃতি কেবল গণহত্যা প্রতিরোধেই নয়, গণহত্যায় যারা নিহত হয়েছিল তাদের সম্মান জানাতেও প্রয়োজন।’
More Stories
প্রবাসে দায়িত্বহীনতা ও ডিজিটাল অপব্যবহার: মাসুদ আহমেদ প্রসঙ্গ
বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে, বিশেষ করে লস এঞ্জেলেসে, বাংলাদেশি অভিবাসীদের একটি সুসংগঠিত ও মর্যাদাপূর্ণ কমিউনিটি গড়ে উঠেছে।...
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
