বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘নিরপেক্ষ নির্দলীয় তত্ত্বাধায়ক সরকার ছাড়া বিএনপি এই সরকারের অধীনে কোনো নির্বাচনে অংশ নেবে না।’
শুক্রবার দুপুরে নারায়ণগঞ্জের আড়াইহাজারে মির্জা ফখরুল এসব কথা বলেন।
এর আগে মির্জা ফখরুল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক নজরুল ইসলাম আজাদের বাবার কুলখানি অনুষ্ঠানে অংশ নেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আমরা দেখেছি এ সরকারের অধীনে কোনো নির্বাচনই সুষ্ঠু হতে পারেনি। কারণ এটা একটা জবরদস্তিমূলক দখলদার সরকার। সব নির্বাচনকে তারা তাদের মতো করে পরিচালনা করেছে। নির্বাচন কমিশনকে তারা নিজেদের নিয়ন্ত্রণে রেখে একটা বশংবদ প্রতিষ্ঠানে পরিণত করে নিজের মতো করে নির্বাচন করেছে। এটাকে নির্বাচন বলা যায় না। দেশে-বিদেশে এই নির্বাচনকে প্রতারণার নির্বাচন বলা হয়েছে। জনগণের কোনো প্রতিনিধিত্ব এখানে নেই।’
একটি ফ্যাসিবাদী সরকারের অধীনে এই দেশ পরিচালিত হচ্ছে উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, ‘এদেশে গণতন্ত্রের লেশমাত্র অবশিষ্ট নেই। বিরোধী দল তাদের কার্যক্রম পরিচালনার জন্য কোনো ডেমোক্রেটিক স্পেস পাচ্ছে না। যার ফলে শুধু বিএনপিই নয়, সব রাজনৈতিক দলই একটা দুর্বিসহ সংকটের মধ্য দিয়ে অতিক্রম করছে। আমাদের দেশনেত্রী খালেদা জিয়াকে অন্যায়ভাবে গৃহে অন্তরীণ করে রাখার পরে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতৃত্বে দিচ্ছেন। তাঁর নেতৃত্বে আমাদের দল এখন সুসংগঠিত হচ্ছে। আমাদের সবগুলো অঙ্গ সংগঠন তৈরি করা হচ্ছে। একইসঙ্গে আমাদের জেলা, থানা ও পৌর কমিটি গঠন করা হয়েছে। আমরা সংগঠনের কাজ প্রায় গুছিয়ে নিয়ে এসেছি। আমরা আশা করছি, খুব অল্প সময়ের মধ্যে আমাদের সংগঠন গঠনের প্রক্রিয়া সম্পন্ন হবে।’
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘এ ব্যাপারে আমাদের এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। তবে আপাতত আমরা দলীয়ভাবে স্থানীয় সরকার নির্বাচনগুলোতে অংশগ্রহণ করছি না।’
এ সময় মির্জা ফখরুলের সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান, সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু প্রমুখ।
More Stories
১৭ বছর লড়াইয়ের পরও বহিষ্কার, মুখ খুললেন রুমিন ফারহানা
ব্রাহ্মণবাড়িয়া-২ আসন (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের আংশিক) থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া...
ঈদের পরে প্রথম কার্যদিবসে টানা ১১ ঘণ্টা অফিস করলেন প্রধানমন্ত্রী
পবিত্র ঈদুল ফিতরের ছুটির আমেজ পুরোপুরি কাটেনি। এখনও অনেকে পরিবার-পরিজন নিয়ে ঈদ উদযাপন করছে। তাই, কর্মস্থলে ফেরেনি বহু মানুষ। কিন্তু...
জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা দ্বিধাগ্রস্ত জাতিকে ঐক্যবদ্ধ করে: রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, মেজর জিয়ার স্বাধীনতার ঘোষণা-বিভ্রান্ত ও দ্বিধাগ্রস্ত পুরো জাতিকে ঐক্যবদ্ধ করে, অসম সাহসী করে তোলে, সশস্ত্র যুদ্ধে...
স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
একটি ন্যায়ভিত্তিক, উন্নত-সমৃদ্ধ, স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীকাল ‘গণহত্যা দিবস’...
দেড়যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে কুচকাওয়াজ, থাকবে সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা প্রদর্শনী
দীর্ঘ দেড়যুগ পর আবারও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ফিরছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেনা, নৌ ও বিমান বাহিনীর...
বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানালো মার্কিন দূতাবাস
যুক্তরাষ্ট্রের সরকারি কল্যাণ সুবিধা ব্যবহারের হার বেশির কারণে বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান স্থগিত করেছে দেশটি। সোমবার (২৩ মার্চ)...
