ইউরোপের দক্ষিণ-পশ্চিমের দেশ পর্তুগালে মিউনিসিপালিটি নির্বাচনে প্রথমবারের মতো কোনো বাংলাদেশি জয় পেয়েছেন। দেশটির বন্দরনগরী পোর্তো শহরের ফ্রেগজিয়া বনফিমের অ্যাসেম্বলি প্যানেলে কাউন্সিলর পদে ক্ষমতাসীন দল সোশ্যালিস্ট পার্টির পক্ষে নির্বাচনে জয় লাভ করেছেন বাংলাদেশ বংশোদ্ভুত শাহ আলম কাজল।
তার বাড়ি বাংলাদেশের নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলার পালপাড়া গ্রামে। বর্তমানে দুই কন্যা এবং এক ছেলে সন্তান নিয়ে পর্তুগালের বন্দর নগরী পর্তোতে স্থায়ীভাবে বসবাস করছেন।
কাজল জানান, ১৯৯২ সালে পর্তুগালে পাড়ি জমান তিনি। ১২ বছর পর ২০০৪ সালে দেশটির নাগরিকত্ব লাভ করেন। পরবর্তীতে তিনি ২০১১ সালে ক্ষমতাসীন দল সোশ্যালিস্ট পার্টিতে যোগ দেন। তারপর থেকে ধীরে ধীরে পর্তুগালের মূলধারার রাজনীতিতে যুক্ত হন। নির্বাচনে জয়ী হওয়ায় ক্ষমতাশীন দল স্যোসালিস্ট পার্টিসহ পর্তুগালে বসবাসরত প্রবাসী বাংলাদেশি ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
More Stories
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
কলকাতায় মারা গেলেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের...
