বার্নিল, নিউইর্য়ক, এথেন্স এবং ওয়াশিংটন ডিসি এর পর পঞ্চম মিশন হিসেবে লস এঞ্জেলেসস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল এ এখন থেকে ই-পাসপোর্ট কার্যক্রম চালু হয়েছে।
কনসাল জেনারেল তারেক মোহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠিত ই-পাসপোর্ট কার্যক্রমের শুভ সূচনা অনুষ্ঠানে বাংলাদেশ ই-পাসপোর্ট ও স্বয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা প্রকল্পের প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাইদুর রহমান খান এর নেতৃত্বে একটি প্রতিনিধিদল, ই-পাসপোর্ট কারিগরি টিমের সদস্য ও বাংলাদেশ কনস্যুলেটে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে কনসাল জেনারেল এবং ই-পাসপোর্ট প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাইদুর রহমান খান কয়েকজন আবেদনকারীকে ই-পাসপোর্ট ইনরোলমেন্ট স্লিপ হস্তান্তর করেন।
কনসাল জেনারেল তারেক মোহাম্মদ তার বক্তব্যের শুরুতেই জাতির পিতার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং জাতির পিতার জন্মশতবার্ষিকী ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণে লস এঞ্জেলেসে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল এ ই-পাসপোর্ট সেবা চালু একটি উল্লেখযোগ্য অর্জন হিসেবে অভিহিত করেন। তিনি উল্লেখ করেন যে, প্রধানমন্ত্রীর নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে ই-পাসপোর্ট একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
তিনি আশা প্রকাশ করেন যে, উন্নত প্রযুক্তি সম্পন্ন ই-পাসপোর্ট সেবা প্রচলনের মাধ্যমে বর্হিবিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে এবং প্রবাসীদের দীর্ঘ দিনের আশা পূরণ হবে। ই-পাসপোর্ট প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাইদুর রহমান খান অনুষ্ঠানে লস এঞ্জেলেসে সফলভাবে ই-পাসপোর্ট কার্যক্রম চালু করতে পেরে সন্তোষ প্রকাশ করেন এবং প্রকল্প পরিচালক হিসেবে এ কার্যক্রমের বিভিন্ন দিক সংক্ষেপে উপস্থাপন করেন।
More Stories
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
কলকাতায় মারা গেলেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের...
