পর্তুগালে বাংলাদেশের নিযুক্ত রাষ্ট্রদূত তারিক আহসানের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন পর্তুগালের বাংলা গণমাধ্যমে প্রতিনিধিত্বকারী সংগঠন ‘পর্তুগাল বাংলা প্রেসক্লাব’ এর নেতারা।
২১ সেপ্টেম্বর বিকাল ৩টা ৩০ মিনিটে পর্তুগালের লিসবনে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের হলরুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন দূতাবাসের দ্বিতীয় সচিব ও কনস্যুলেট প্রধান আব্দুল্লাহ আল রাজি, পর্তুগাল বাংলা প্রেসক্লাবের সভাপতি রনি মোহাম্মদ, সহ-সভাপতি ফরিদ আহমেদ পাটোয়ারী, সাধারণ সম্পাদক রাসেল আহমেদ, কোষাধক্ষ্য জাহিদ কায়সার, দফতর সম্পাদক মোহাম্মদ শাহ জাহান, প্রচার সম্পাদক এনামুল হক, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক প্রিন্স আহমেদ, ক্রীড়া সম্পাদক মহিউদ্দিন, সংগঠনের সদস্য তানভীর আহমেদ ও হাসান কোরাইসি।
অনুষ্ঠানের শুরুতে ‘পর্তুগাল বাংলা প্রেসক্লাবের’ সদস্যরা রাষ্ট্রদূতকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে পর্তুগাল বাংলা প্রেসক্লাবের সদস্য ও রাষ্ট্রদূতের পরিচয় পর্বের মাধ্যমে আলোচনা শুরু হয়।
সূচনা বক্তব্যে রাষ্ট্রদূত তারিক আহসান তার বিগত দিনগুলোর বর্ণিল পেশাগত জীবনের বৃত্তান্ত তুলে ধরেন এবং পর্তুগালে অবস্থিত প্রবাসীদের কল্যাণে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
উপস্থিত পর্তুগাল বাংলা প্রেসক্লাবের সদস্যরা পর্তুগালে বাংলাদেশ কমিউনিটি এবং প্রবাসে বাংলাদেশি কমিউনিটির কল্যাণে সংগঠনের বিভিন্ন কর্মকাণ্ড রাষ্ট্রদূতের কাছে উপস্থাপন করেন। তারা বলেন, পর্তুগাল বাংলা প্রেসক্লাব সৃষ্টি হয়েছে সকলের সমন্বয়ে পর্তুগালে একটি সুষ্ঠু, সুন্দর বাংলাদেশ কমিউনিটি গড়ে তোলার জন্য সহায়ক ভূমিকা পালন করার লক্ষ্য নিয়ে।
এছাড়া তারা আশা প্রকাশ করেন, পর্তুগাল বাংলা প্রেসক্লাব পর্তুগাল প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন দাবি তুলে ধরেন। তাদের প্রধান দাবি ঢাকায় পর্তুগালের কনস্যুলেট কিংবা ভিএসএফ এর কার্যক্রমের বিষয়সহ পর্তুগালে বসবাসরত বাংলাদেশি শিশুদের বাংলা সাহিত্য ও সংস্কৃতি চর্চার জন্য বাংলা স্কুল প্রতিষ্ঠা, কমিউনিটি ক্লাব গঠনসহ মানবিক সহযোগিতামূলক কর্মকাণ্ডের বিষয়ে সর্বাত্মক ভূমিকা পালনের কথা জানান। তারা এসব বিষয়ে বাংলাদেশ দূতাবাসের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠান শেষে রাষ্ট্রদূত পর্তুগাল বাংলা প্রেসক্লাবের বিশেষ করে করোনা মহামারীর সময় কমিউনিটির মানুষের কাছে বিভিন্ন তথ্য, সহযোগিতাসহ বাংলাদেশ কমিউনিটির উন্নয়নে প্রেসক্লাবের বিভিন্ন উদ্যোগ ও ভূমিকার প্রশংসা করেন এবং আগত সাংবাদিকদের সম্মানে চা চক্রের আয়োজন করেন।
More Stories
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
কলকাতায় মারা গেলেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের...
