দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সংশ্লিষ্ট দপ্তরগুলোকে শেখ রাসেল দিবস (১৮ অক্টোবর) পালনের নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। আজ মঙ্গলবার এ নির্দেশনা দেওয়া হয়। ১৯৬৪ সালের ১৮ অক্টোবর জন্মগ্রহণ করেন জাতির জনক বঙ্গবন্ধুর ছোট ছেলে শেখ রাসেল।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অফিস আদেশে জানানো হয়, মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনার অনুযায়ী ১৮ অক্টোবরকে শেখ রাসেল দিবস হিসেবে পালনে সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সংশ্লিষ্ট দপ্তুরগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। আদেশে আরও জানানো হয়, সব পরিচালক, প্রকল্প পরিচালক, বিভাগীয় উপপরিচালক, দপ্তর ও প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
সব জেলা প্রাথমিক শিক্ষা অফিসার অধীনস্থ সব দপ্তর ও প্রতিষ্ঠানকে নির্দেশনা বাস্তবায়নের বিষয়টি অবহিত করবেন। পিটিআই সুপারিনটেনডেন্টরা তার অধীনস্থ সব দপ্তর ও প্রতিষ্ঠানকে অবহিত করবেন। উপজেলা ও থানা শিক্ষা অফিসার এবং ইউআরসি ইন্সট্রাক্টররা (সবল) তার অধীনস্থদের অবহিত করবেন। এ ছাড়া প্রতিবছর ১৮ অক্টোবর দিবসটি যথাযথভাবে পালনের নির্দেশ দেওয়া হয়েছে বলেও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অফিস আদেশে জানানো হয়।
More Stories
দেড়যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে কুচকাওয়াজ, থাকবে সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা প্রদর্শনী
দীর্ঘ দেড়যুগ পর আবারও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ফিরছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেনা, নৌ ও বিমান বাহিনীর...
বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানালো মার্কিন দূতাবাস
যুক্তরাষ্ট্রের সরকারি কল্যাণ সুবিধা ব্যবহারের হার বেশির কারণে বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান স্থগিত করেছে দেশটি। সোমবার (২৩ মার্চ)...
আল-আকসায় প্রবেশে ইসরায়েলের বাধা, ফটকেই ঈদের নামাজ আদায় ফিলিস্তিনিদের
পবিত্র আল-আকসা মসজিদে ফিলিস্তিনিদের ঈদের নামাজ আদায়ে বাধা দিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। প্রধান ফটকগুলো বন্ধ করে দেওয়ায় শত শত মুসল্লি...
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছা বার্তায় তিনি...
ভেদাভেদ ভুলে ঈদের আনন্দে শামিল হওয়ার আহ্বান নাহিদ ইসলামের
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সব ভেদাভেদ ভুলে আনন্দ উৎসবে মেতে উঠতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (১৯ মার্চ)...
বাহরাইন থেকে চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বাহরাইন থেকে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি। শুক্রবার (২০ মার্চ) বিশেষ চার্টার্ড ফ্লাইটে তারা দেশের উদ্দেশে...
